বিশুদ্ধ বৈষ্ণবদের জন্য আজকের বিশেষ উপহার একাদশী তালিকা ১৪৩৩ (Ekadashi Chart 1433 / Ekadashi List 1433)। একইসঙ্গে ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী স্মার্ত, নিম্বার্ক এবং গোস্বামী মতে উপবাস ও পারণের নির্ভুল সময়সূচী। এই আয়োজনের মাধ্যমে বাংলা ১৪৩৩ সাল তথা ২০২৬–২০২৭ সালের ২৪টি একাদশীর পূর্ণাঙ্গ ও সুবিন্যস্ত তালিকা তুলে ধরা হলো (বরুথিনী, মোহিনী, অপরা, পাণ্ডবা বা নির্জলা, যোগিনী, শয়ন, উত্থান, পার্শ্ব পরিবর্তনী, কামিকা, পদ্মিনী, পরমা বা কমলা, শ্রাবণ পুত্রদা, পৌষ পুত্রদা, অন্নদা বা অজা, ইন্দিরা, পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা, রমা, উৎপন্না, মোক্ষদা, সফলা, ষটতিলা, ভৈমী বা জয়া, বিজয়া, আমলকী ব্রত এবং পাপমোচনী একাদশী)।
একাদশী সকল ব্রতের মধ্যে সর্বাপেক্ষা পবিত্র, সর্বাধিক মাহাত্ম্যমণ্ডিত এক মহান তিথি। সনাতন ধর্মের অসংখ্য ব্রত, আচার ও সংস্কারের মধ্যে একাদশী নিঃসন্দেহে অন্যতম শ্রেষ্ঠ সাধনাপথ। বৈষ্ণবসমাজে একে বলা হয় “ব্রতের রাজা”। কারণ এই পুণ্যতিথি ভক্তকে সংযম, শুদ্ধতা, আত্মসমর্পণ এবং ঈশ্বরচিন্তার এক অলৌকিক পথে পরিচালিত করে। প্রতি পনেরো দিনে একবার আগমনকারী এই পবিত্র তিথিতে ভক্তজন নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে একাদশী ব্রত পালন করে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেন, তাঁর কৃপা, করুণা ও অপার আশীর্বাদ লাভের আশায়।
এই কারণেই একাদশী কবে, কখন, কোন তিথিতে এবং পারণ কখন, এসব সঠিকভাবে জানা ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন, নির্ভুল ও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী বাংলা ১৪৩৩ সালের সমস্ত একাদশীর শুরু, শেষ, উপবাস ও পারণের দিন-ক্ষণ, তিথি, সময় নির্ঘণ্ট, তারিখ এবং বার।
একাদশী তালিকা বৈশাখ, ১৪৩৩ (এপ্রিল/মে, ২০২৬) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ
একাদশীর নামঃ মোহিনী একাদশী ১৪৩৩
মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে, এই একাদশী কথা শ্রবণ, পাঠ ও আলোচনার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা লাভ করা যায় এবং জীবের মোহ-মায়া দূর হয়। মোহিনী একাদশীর নামের সঙ্গে জড়িয়ে আছে ভগবান বিষ্ণুর মোহিনী অবতার, সমুদ্র মন্থন ও অমৃত লাভের কাহিনি। দুর্বাসার অভিশাপে দেবতারা স্বর্গচ্যুত হলে বিষ্ণুর পরামর্শে সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃত উদ্ধার করা হয়, আর অসুরদের বিভ্রান্ত করতে বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। পরে কুর্মপুরাণের বর্ণনায় যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর মহিমা ব্যাখ্যা করেন। ধৃষ্টবুদ্ধি নামের এক পাপিষ্ঠ ব্যক্তি বহু পাপ করে সর্বস্ব হারিয়ে শেষে ঋষি কৌণ্ডিণ্যের উপদেশে মোহিনী একাদশী পালন করে মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করে। এই ব্রত পাপ নাশ করে, দুঃখ দূর করে এবং ভক্তকে মুক্তির পথে এগিয়ে দেয়। ব্রত পালনের নিয়ম হিসেবে গঙ্গাস্নান, শুদ্ধবস্ত্র, বিষ্ণুর পূজা, ফল-ফুল-তিল অর্পণ, সারাদিন নামকীর্তন, এবং পরদিন ব্রাহ্মণকে দান করে পারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে মোহিনী একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী মোহিনী একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- মোহিনী একাদশী আরম্ভঃ বাংলা ১২ই বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ২৬শে এপ্রিল, ২০২৬) রবিবার রাত্রি ৮টা ৪৪ মিনিট (20:44 PM) থেকে।
- মোহিনী একাদশী শেষঃ বাংলা ১৩ই বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ২৭শে এপ্রিল, ২০২৬), সোমবার রাত্রি ৭টা ৫৬ মিনিট (19:56 PM) পর্যন্ত।
- মোহিনী একাদশীর উপবাসঃ বাংলা ১৩ই বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ২৭শে এপ্রিল, ২০২৬), সোমবার।
- মোহিনী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১৪ই বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ২৮শে এপ্রিল, ২০২৬), মঙ্গলবার সকাল ৯টা ২৭ মিনিট (07:27 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী মোহিনী একাদশী ১৪৩২ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- মোহিনী একাদশী আরম্ভঃ বাংলা ১৩ই বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ২৬শে এপ্রিল, ২০২৬), রবিবার রাত্রি ৯টা ১৩ মিনিট (21:13 PM) থেকে।
- মোহিনী একাদশী শেষঃ বাংলা ১৪ই বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ২৭শে এপ্রিল, ২০২৬), সোমবার রাত্রি ৮টা ২৪ মিনিট (20:24 PM) পর্যন্ত।
- মোহিনী একাদশীর উপবাসঃ বাংলা ১৪ই বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ২৭শে এপ্রিল, ২০২৬), সোমবার।
- মোহিনী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১৫ই বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ২৮শে এপ্রিল, ২০২৬), মঙ্গলবার সকাল ৯টা ৫৬ মিনিট (09:565 AM) এর মধ্যে।
একাদশীর নামঃ অপরা একাদশী ১৪৩৩
অপরা একাদশীর ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া এই একাদশী অত্যন্ত পবিত্র ও পাপ নাশকারী। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই ব্রত পালনের মাধ্যমে ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, মিথ্যাভাষণ, পরনিন্দা, পরস্ত্রীগমনসহ নানা গুরুতর পাপও বিনষ্ট হয়ে যায়। এমনকি যারা মিথ্যা সাক্ষ্য দেয়, ওজন-পরিমাপে প্রতারণা করে, শাস্ত্রের ভুল ব্যাখ্যা দেয় বা ভ্রান্ত জ্যোতিষ ও চিকিৎসায় রত থাকে, তারাও এই ব্রত পালন করলে পাপমুক্ত হতে পারে। যে ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায়, সেও অপরা একাদশীর প্রভাবে মুক্তি লাভ করতে পারে। এই ব্রতকে বিভিন্ন পুণ্যতীর্থে স্নান, দান, যজ্ঞ, কাশীদর্শন, বদ্রীনারায়ণ সেবা, কুরুক্ষেত্র স্নান ইত্যাদির সমান বা তারও বেশি ফলদায়ক বলা হয়েছে। ব্রতকথা শ্রবণ ও পাঠ করলে সহস্র গোদানের ফল মেলে। তাই অপরা একাদশীকে পাপরূপ অন্ধকার দূরকারী এক মহাশক্তিশালী ব্রত হিসেবে বর্ণনা করা হয়েছে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে অপরা একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী অপরা একাদশী ১৪৩৩ (২০২৬ ) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- অপরা একাদশী আরম্ভঃ বাংলা ২৮শে বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ১২ই মে, ২০২৬,), মঙ্গলবার সকাল ৯টা ৫৬ মিনিট (09:56 AM) থেকে।
- অপরা একাদশী শেষঃ বাংলা ২৯শে বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ১৩ই মে, ২০২৬), বুধবার সকাল ৯টা ০৩ মিনিট (09:03 AM) পর্যন্ত।
- অপরা একাদশীর উপবাসঃ বাংলা ২৯শে বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ১৩ই মে, ২০২৬), বুধবার।
- অপরা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৩০শে বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ১৪ই মে, ২০২৬), বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিট (07:45 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী অপরা একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- অপরা একাদশী আরম্ভঃ বাংলা ২৯শে বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ১২ই মে, ২০২৬), মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিট (10:20 AM) থেকে।
- অপরা একাদশী শেষঃ বাংলা ৩০শে বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ১৩ই মে, ২০২৬), বুধবার সকাল ৯টা ৩২ মিনিট (09:32 AM) পর্যন্ত।
- অপরা একাদশীর উপবাসঃ বাংলা ৩০শে বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ১৩ই মে, ২০২৬) বুধবার ।
- অপরা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৩১শে বৈশাখ, ১৪৩৩ (ইংরেজি ১৪ই মে, ২০২৬) বৃহস্পতিবার সকাল ৮টা ১৪ মিনিট (08:14 AM) এর মধ্যে।
একাদশী তালিকা জ্যৈষ্ঠ, ১৪৩৩ (মে/জুন, ২০২৬) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ
একাদশীর নামঃ পদ্মিনী একাদশী ১৪৩৩
পদ্মিনী একাদশীর ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে, পুরুষোত্তম মাস বা অধিমাসের শুক্লপক্ষের এই একাদশী অত্যন্ত পবিত্র, পুণ্যদায়ী এবং সর্বপাপবিনাশিনী। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রতের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন, এই ব্রত সঠিকভাবে পালন করলে ভক্তের জীবনে ভগবৎকৃপা, পরমপদপ্রাপ্তির সম্ভাবনা এবং পুত্রলাভের আশীর্বাদ পর্যন্ত পাওয়া যায়। ব্রতকথায় রাজা কৃতবীর্য ও তাঁর পতিব্রতা স্ত্রী পদ্মিনীর দীর্ঘ তপস্যার কথা বলা হয়েছে; বহু বছর সাধনা করেও সন্তান না পাওয়ায় অনুসূয়ার পরামর্শে পদ্মিনী এই একাদশী পালন করেন। ব্রত শেষে ভগবান বিষ্ণু গরুড়বাহনে এসে তাঁকে বর দেন, এবং পরে তাঁদের পুত্র কার্তবীর্য/কার্তবীর্যার্জুনের জন্ম হয়, যিনি পরাক্রমে বিখ্যাত হন। আরও জানা যায়, এই ব্রত নিয়মমতো পালন করলে শ্রীহরির পদপদ্মে অহৈতুকী ভক্তি জাগে, আর মাহাত্ম্য পাঠ ও শ্রবণেও বহু পুণ্য লাভ হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পদ্মিনী একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী পদ্মিনী একাদশী ১৪৩৩ (২০২৬), এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- পদ্মিনী একাদশী আরম্ভঃ বাংলা ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ২৬শে মে, ২০২৬), মঙ্গলবার সকাল ৭টা ৫৩ মিনিট (07:53 AM) থেকে।
- পদ্মিনী একাদশী শেষঃ বাংলা ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ২৭শে মে, ২০২৬), বুধবার সকাল ৮টা ০২ মিনিট (08:02 AM) পর্যন্ত।
- পদ্মিনী একাদশীর উপবাসঃ বাংলা ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ২৭শে মে, ২০২৬), বুধবার।
- পদ্মিনী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ২৮শে মে, ২০২৬), বৃহস্পতিবার সকাল ৮টা ৪২ মিনিট (08:42 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী পদ্মিনী একাদশী ১৪৩৩ (২০২৬), এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- পদ্মিনী একাদশী আরম্ভঃ বাংলা ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ২৬শে মে, ২০২৬), মঙ্গলবার সকাল ৮টা ২১ মিনিট (08:21 AM) থেকে।
- পদ্মিনী একাদশী শেষঃ বাংলা ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ২৭শে মে, ২০২৬), বুধবার সকাল ৮টা ৩০ মিনিট (08:30 AM) পর্যন্ত।
- পদ্মিনী একাদশীর উপবাসঃ বাংলা ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ২৭শে মে, ২০২৬), বুধবার।
- পদ্মিনী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ২৮শে মে, ২০২৬), বৃহস্পতিবার সকাল ৯টা ১১ মিনিট (08:42 AM) এর মধ্যে।
একাদশীর নামঃ কমলা বা পরমা একাদশী ১৪৩৩
কমলা বা পরমা একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে যে পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী অত্যন্ত শ্রেষ্ঠ, পবিত্র এবং ভগবানের প্রিয় ব্রত। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ এই একাদশীর নিয়ম, মাহাত্ম্য ও ফল বর্ণনা করেন। নিয়ম হিসেবে দশমী থেকেই সংযম পালন, কাঁসার পাত্রে ভোজন বর্জন, মসুর-ছোলা-শাক ও পরের অন্ন-মাংস ত্যাগ, এবং একাদশীতে ভগবানের পূজা, নামকীর্তন ও রাত্রিজাগরণ করতে বলা হয়েছে। ব্রতকথায় কাম্পিল্য নগরের দরিদ্র ব্রাহ্মণ সুমেধা ও তাঁর পতিব্রতা স্ত্রী পবিত্রার কাহিনি আছে। কৌণ্ডিণ্য মুনির উপদেশে তাঁরা পরমা একাদশী পালন করলে দারিদ্র্য দূর হয়, রাজকীয় দান লাভ করে এবং দুঃখের অবসান ঘটে। আরও বলা হয়েছে, এই ব্রত অন্ন, ধন, সুখ ও মুক্তি দেয়; এমনকি কুবের ও রাজা হরিশচন্দ্রও এর সুফল পেয়েছিলেন।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পরমা বা কমলা একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী কমলা বা পরমা একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- কমলা বা পরমা একাদশী আরম্ভঃ বাংলা ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ১০ই জুন, ২০২৬), বুধবার রাত্রি ৭টা ৪৯ মিনিট (19:49 PM) থেকে।
- কমলা বা পরমা একাদশী শেষঃ বাংলা ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ১১ই জুন, ২০২৬), বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ০৮ মিনিট (18:08 PM) পর্যন্ত।
- কমলা বা পরমা একাদশীর উপবাসঃ বাংলা ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ১১ই জুন, ২০২৬), বৃহস্পতিবার।
- কমলা বা পরমা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ১২ই জুন, ২০২৬), শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিট (09:23 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী কমলা বা পরমা একাদশী ১৪৩৩ (২০২৬), এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- কমলা বা পরমা একাদশী আরম্ভঃ বাংলা ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ১০ই জুন, ২০২৬), বুধবার রাত্রি ৮টা ১৮ মিনিট (20:18 PM) থেকে।
- কমলা বা পরমা একাদশী শেষঃ বাংলা ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ১১ই জুন, ২০২৬), বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিট (18:37 PM) পর্যন্ত।
- কমলা বা পরমা একাদশীর উপবাসঃ বাংলা ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ১১ই জুন, ২০২৬), বৃহস্পতিবার।
- কমলা বা পরমা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ (ইংরেজি ১২ই জুন, ২০২৬), শুক্রবার সকাল ৯টা ৫২ মিনিট (09:52 AM) এর মধ্যে।
একাদশী তালিকা আষাঢ়, ১৪৩৩ (জুন/জুলাই, ২০২৬) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ
একাদশীর নামঃ ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী ১৪৩৩
পাণ্ডবা নির্জলা একাদশী (যাকে ভীমসেনী বা নির্জলা একাদশীও বলা হয়) জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। ব্রহ্মবৈবর্তপুরাণে শ্রীব্যাসদেব-ভীমসংবাদে এর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ব্যাসদেব বলেন, কলিযুগে সব নিয়ম একইভাবে পালন করা কঠিন হলেও এই একাদশী ব্রত কম কষ্টে ও অল্প ব্যবস্থায় মহাফল দেয়। এর বিশেষ বিধান হলো একাদশীতে সূর্যোদয় থেকে দ্বাদশী পর্যন্ত জল পর্যন্ত না খেয়ে নির্জলা উপবাস করা, তারপর দ্বাদশীতে স্নান, শ্রীকৃষ্ণপূজা, ব্রাহ্মণদের ভোজন ও দান করা। ভীমসেন নিজের প্রবল ক্ষুধার কারণে সব একাদশী পালন করতে অপারগ হলে ব্যাসদেব তাঁকে এই একটি নির্জলা উপবাসের পরামর্শ দেন। এর ফল হিসেবে বছরে সব একাদশীর সমান পুণ্য লাভ হয়, অজান্তে ভঙ্গ হওয়া ব্রতদোষও দূর হয়, যমদূত স্পর্শ করতে পারে না এবং ভক্ত বিষ্ণুলোকে বা বৈকুণ্ঠধামে পৌঁছাতে পারেন। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ ও পাঠকেও অক্ষয় পুণ্য লাভের কথা বলা হয়েছে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী আরম্ভঃ বাংলা ৯ই আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ২৪শে জুন, ২০২৬), বুধবার রাত্রি ৮টা ২২ মিনিট (20:22 PM) থেকে।
- ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী শেষঃ বাংলা ১০ই আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ২৫শে জুন, ২০২৬), বৃহস্পতিবার রাত্রি ৯টা ২৯ মিনিট (21:29 PM) পর্যন্ত।
- ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাসঃ বাংলা ১০ই আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ২৫শে জুন, ২০২৬), বৃহস্পতিবার।
- ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১১ই আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ২৬শে জুন, ২০২৬), শুক্রবার সকাল ৯টা ২৬ মিনিট (09:26 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী আরম্ভঃ বাংলা ১০ই আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ২৪শে জুন, ২০২৬), বুধবার রাত্রি ৮টা ৫১ মিনিট (20:51 PM) থেকে।
- ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী শেষঃ বাংলা ১১ই আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ২৫শে জুন, ২০২৬), বৃহস্পতিবার রাত্রি ৯টা ৫৭ মিনিট (21:57 PM) পর্যন্ত।
- ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাসঃ বাংলা ১১ই আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ২৫শে জুন, ২০২৬), বৃহস্পতিবার।
- ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১২ই আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ২৬শে জুন, ২০২৬), শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিট (09:55 AM) এর মধ্যে।
একাদশীর নামঃ যোগিনী একাদশী ১৪৩৩
যোগিনী একাদশীর মাহাত্ম্যে বলা হয়েছে, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী অত্যন্ত পাপবিনাশিনী, মুক্তিদায়ী এবং ভবসাগর পার হওয়ার এক মহাশক্তিশালী ব্রত। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের সংলাপে এর মহিমা বর্ণিত হয়েছে। ব্রত কাহিনিতে অলকা নগরের শিবভক্ত রাজা কুবেরের মালী হেমমালীর কথা আছে, যে প্রতিদিন মানস সরোবর থেকে ফুল এনে শিবপূজা করত। একদিন স্ত্রীর প্রতি আসক্ত হয়ে সে পূজার সময় অতিক্রান্ত করে ফেলে, ফলে কুবেরের অভিশাপে সে কুষ্ঠরোগে ভুগতে থাকে। পরে হিমালয়ের আশ্রমে ঋষি মার্কণ্ডেয়র কাছে গেলে তিনি যোগিনী একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করার পর হেমমালী রোগমুক্ত হয়ে স্ত্রীসহ সুখে জীবনযাপন করতে থাকে। ব্রতকথায় আরও বলা হয়েছে, এই ব্রত পাঠ ও শ্রবণ করলে অশীতিহাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য মেলে এবং সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে যোগিনী একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী যোগিনী একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত মতে
- যোগিনী একাদশী আরম্ভঃ বাংলা ২৪শে আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ৯ই জুলাই, ২০২৬), বৃহস্পতিবার রাত্রি ৩টা ৫৭ মিনিট (03:57 AM) থেকে।
- যোগিনী একাদশী শেষঃ বাংলা ২৫শে আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ১০ই জুলাই, ২০২৬), শুক্রবার রাত্রি ১টা ৪৪ মিনিট (01:44 AM) পর্যন্ত।
- যোগিনী একাদশীর উপবাসঃ বাংলা ২৫শে আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ১০ই জুলাই, ২০২৬), শুক্রবার।
- যোগিনী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২৬শে আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ১১ই জুলাই, ২০২৬), শনিবার সকাল ৯টা ২৯ মিনিট (09:29 AM) এর মধ্যে।
গোস্বামী ও নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ২৬শে আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ১১ই জুলাই, ২০২৬), শনিবার।
- একাদশীর পারণঃ বাংলা ২৬শে আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ১১ই জুলাই, ২০২৬), শনিবার সকাল ৭টা ০৮ মিনিট (07:08 AM) গতে এবং ৯টা ২৯ মিনিট (09:29 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী যোগিনী একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত মতে
- যোগিনী একাদশী আরম্ভঃ বাংলা ২৫শে আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ৯ই জুলাই, ২০২৬), বৃহস্পতিবার শেষরাত্রি ৪টা ২৫ মিনিট (04:25 AM) থেকে।
- যোগিনী একাদশী শেষঃ বাংলা ২৬শে আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ১০ই জুলাই, ২০২৬), শুক্রবার রাত্রি ২টা ১২ মিনিট (02:12 AM) পর্যন্ত।
- যোগিনী একাদশীর উপবাসঃ বাংলা ২৬শে আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ১০ই জুলাই, ২০২৬), শুক্রবার।
- যোগিনী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২৭শে আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ১১ই জুলাই, ২০২৬), শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট (07:35 AM) গতে এবং ৯টা ৫৮ মিনিট (09:58 AM) এর মধ্যে।
গোস্বামী ও নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ২৭শে আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ১১ই জুলাই, ২০২৬), শনিবার।
- একাদশীর পারণঃ বাংলা ২৮শে আষাঢ়, ১৪৩৩ (ইংরেজি ১২ই জুলাই, ২০২৬), রবিবার সকাল ৯টা ৫৮ মিনিট (09:58 AM) এর মধ্যে।
একাদশী তালিকা শ্রাবণ, ১৪৩৩ (জুলাই/আগস্ট, ২০২৬) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ
একাদশীর নামঃ শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী ১৪৩৩
শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, যা বিষ্ণুভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও পাপনাশক ব্রত হিসেবে বর্ণিত হয়েছে। ব্রতকথায় শ্রীব্রহ্মার বচনের মাধ্যমে বলা হয়েছে যে, একাদশী ব্রতের মতো কল্যাণকর আর কোনো ব্রত নেই; যারা এই ব্রত পালন করে না, তাদের নরকগতি হতে পারে। ব্রতকথা থেকে আরও জানা যায়, সূর্যবংশীয় রাজা মান্ধাতার রাজ্যে তিন বছর ধরে বৃষ্টি না হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয়, প্রজারা অন্নাভাব ও কষ্টে ভোগে। রাজা সমাধানের জন্য ঋষি অঙ্গিরার শরণ নিলে তিনি জানান যে, রাজ্যে এক শূদ্র তপস্যা করার কারণে এই বিপর্যয় ঘটেছে এবং সেই তপস্যাকারীকে বধ করার প্রস্তাব দেন। তবে রাজা নির্দোষ ব্যক্তিকে হত্যা করতে রাজি না হয়ে অন্য উপায় চান। তখন অঙ্গিরা ঋষি শয়নী একাদশী ব্রত পালন করার নির্দেশ দেন। রাজা প্রজাসহ এই ব্রত করলে প্রচুর বৃষ্টি হয়, দুর্ভিক্ষ দূর হয় এবং রাজ্যে শান্তি ফিরে আসে। ভবিষোত্তরপুরাণে এই একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ ও নারদ-ব্রহ্মা সংলাপের মাধ্যমে বর্ণিত হয়েছে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে শয়ন একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- শয়ন বা হরিশয়নী একাদশী আরম্ভঃ বাংলা ৭ই শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ২৪শে জুলাই, ২০২৬), শুক্রবার সকাল ১০টা ৩৪ মিনিট (10:34 AM) থেকে।
- শয়ন বা হরিশয়নী একাদশী শেষঃ বাংলা ৮ই শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ২৫শে জুলাই, ২০২৬), শনিবার দুপুর ১২টা ১৪ মিনিট (12:14 PM) পর্যন্ত।
- শয়ন বা হরিশয়নী একাদশীর উপবাসঃ বাংলা ৮ই শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ২৫শে জুলাই, ২০২৬), শনিবার।
- শয়ন বা হরিশয়নী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৯ই শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ২৬শে জুলাই, ২০২৬), রবিবার সকাল ৯টা ৩২ মিনিট (09:32 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- শয়ন বা হরিশয়নী একাদশী আরম্ভঃ বাংলা ৯ই শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ২৪শে জুলাই, ২০২৬), শুক্রবার সকাল ১১টা ০৩ মিনিট (11:03 AM) থেকে।
- শয়ন বা হরিশয়নী একাদশী শেষঃ বাংলা ১০ই শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ২৫শে জুলাই, ২০২৬), শনিবার দুপুর ১২টা ৪২ মিনিট (12:42 PM) পর্যন্ত।
- শয়ন বা হরিশয়নী একাদশীর উপবাসঃ বাংলা ১০ই শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ২৫শে জুলাই, ২০২৬), শনিবার।
- শয়ন বা হরিশয়নী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১১ই শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ২৬শে জুলাই, ২০২৬), রবিবার সকাল ১০টা ০১ মিনিট (10:01 AM) এর মধ্যে।
একাদশীর নামঃ কামিকা একাদশী ১৪৩৩
কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এবং ব্রহ্মবৈবর্তপুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ ও নারদ-ব্রহ্মা সংলাপের মাধ্যমে এর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ থেকে জানা যায় , এই ব্রত শ্রবণ ও পালন করলে বাজপেয় যজ্ঞের ফল, গঙ্গা-গোদাবরী-কাশী-নৈমিষারণ্য-পুষ্করের মতো তীর্থদর্শনের ফল, এমনকি বহু দান ও পুণ্যকর্মের সমান বা তারও অধিক ফল পাওয়া যায়। এই একাদশীকে সর্বাপহারিনী ও পাপনাশিনী বলা হয়েছে, কারণ এটি ব্রহ্মহত্যা-ভ্রূণহত্যা পর্যন্ত গুরুতর পাপ দূর করে এবং ভক্তকে বিষ্ণুলোকে পৌঁছে দেয়। তুলসীপত্র দিয়ে শ্রীহরির পূজা, তুলসীমঞ্জরী নিবেদন, রাত্রিজাগরণ এবং ভগবানের সামনে দীপদান, এসবের মাহাত্ম্য বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তুলসী দর্শন, স্পর্শ, প্রণাম ও জলসেচনও পাপক্ষয় ও ভগবদ্ভক্তি বৃদ্ধির কারণ বলে বর্ণিত। মোটের উপর, কামিকা একাদশীকে এমন এক সহজ কিন্তু পরম কল্যাণদায়ী ব্রত বলা হয়েছে, যা ভক্তকে পাপমুক্ত করে বৈকুণ্ঠের পথে এগিয়ে দেয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে কামিকা একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী কামিকা একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- কামিকা একাদশী আরম্ভঃ বাংলা ২২শে শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ৮ই আগস্ট, ২০২৬), শনিবার সকাল ১১টা ১২ মিনিট (11:12 AM) থেকে।
- কামিকা একাদশী শেষঃ বাংলা ২৩শে শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ৯ই আগস্ট, ২০২৬), রবিবার সকাল ৮টা ৪৫ মিনিট (11:12 AM) পর্যন্ত।
- কামিকা একাদশীর উপবাসঃ বাংলা ২৩শে শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ৯ই আগস্ট, ২০২৬), রবিবার।
- কামিকা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২৪শে শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ১০ই আগস্ট, ২০২৬), সোমবার সকাল ৬টা ১৭ মিনিট (06:17 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী কামিকা একাদশী ১৪৩৩ (২০২৬)) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- কামিকা একাদশী আরম্ভঃ বাংলা ২৪শে শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ৮ই আগস্ট, ২০২৬), শনিবার সকাল ১১টা ৪১ মিনিট (11:41 AM) থেকে।
- কামিকা একাদশী শেষঃ বাংলা ২৫শে শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ৯ই আগস্ট, ২০২৬), রবিবার সকাল ৯টা ১৪ মিনিট (09:14 AM) পর্যন্ত।
- কামিকা একাদশীর উপবাসঃ বাংলা ২৫শে শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ৯ই আগস্ট, ২০২৬), রবিবার।
- কামিকা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২৬শে শ্রাবণ, ১৪৩৩ (ইংরেজি ১০ই আগস্ট, ২০২৬), সোমবার সকাল ৬টা ৪৬ মিনিট (06:46 AM) এর মধ্যে।
একাদশী তালিকা ভাদ্র, ১৪৩৩ (আগস্ট/সেপ্টেম্বর, ২০২৬) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ
একাদশীর নামঃ শ্রাবণ পুত্রদা বা পবিত্রা বা পবিত্রারোপণ বা পবিত্রারোপণী একাদশী ১৪৩৩
শ্রাবণ পুত্রদা বা পবিত্রারোপণী একাদশীর মাহাত্ম্যে বলা হয়েছে যে এটি শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী এবং ভবিষোত্তরপুরাণে এর মাহাত্ম্য বর্ণিত। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রতকে এমন এক পুণ্যব্রত হিসেবে তুলে ধরেছেন, যা শ্রবণমাত্রেই বাজপেয় যজ্ঞের ফল দেয়। ব্রত কাহিনিতে মহিস্মতি নগরের রাজা মহিজীত নিঃসন্তান হয়ে গভীর দুঃখে ভুগছিলেন। প্রজারা তাঁর পুত্রলাভের উপায় জানতে ঋষি লোমশের কাছে গেলে, তিনি রাজাকে পূর্বজন্মের একটি পাপের কথা জানান। একবার তৃষ্ণার্ত অবস্থায় তিনি গাভী ও বাছুরকে সরিয়ে জল পান করেছিলেন। সেই পাপের প্রভাবে তিনি পুত্রসুখ থেকে বঞ্চিত হন। পরে লোমশ মুনি শ্রাবণ মাসের পবিত্রারোপণী একাদশী ব্রত পালনের উপদেশ দেন। রাজা ও প্রজারা ব্রত পালন করলে রাণী গর্ভবতী হন এবং সুপুত্রের জন্ম হয়। এই ব্রতকথা পাঠ বা শ্রবণ করলেও পাপমুক্তি, পুত্রসুখ এবং শেষে দিব্যধাম লাভের কথা বলা হয়েছে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে শ্রাবণ পুত্রদা একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী শ্রাবণ পুত্রদা বা পবিত্রা বা পবিত্রারোপণ বা পবিত্রারোপণী একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত মতে
- শ্রাবণ পুত্রদা একাদশী আরম্ভঃ বাংলা ৪ঠা ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ২২শে আগস্ট, ২০২৬), শনিবার রাত্রি ১টা ৫৯ মিনিট (01:59 AM) থেকে।
- শ্রাবণ পুত্রদা একাদশী শেষঃ বাংলা ৫ই ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ২৩শে আগস্ট, ২০২৬), রবিবার শেষরাত্রি ৪টা (04:00 AM) পর্যন্ত।
- শ্রাবণ পুত্রদা একাদশীর উপবাসঃ বাংলা ৫ই ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ২৩শে আগস্ট, ২০২৬), রবিবার।
- শ্রাবণ পুত্রদা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৬ই ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ২৪শে আগস্ট, ২০২৬), সোমবার সকাল ১০টা ২৯ মিনিট (10:29 AM) এর পরে।
গোস্বামী ও নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ৬ই ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ২৪শে আগস্ট, ২০২৬), বুধবার।
- একাদশীর পারণঃ বাংলা ৭ই ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ২৫শে আগস্ট, ২০২৬), মঙ্গলবার ভোর ৫টা ৫৩ মিনিট (05:53 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী শ্রাবণ পুত্রদা বা পবিত্রা বা পবিত্রারোপণ বা পবিত্রারোপণী একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত মতে
- শ্রাবণ পুত্রদা একাদশী আরম্ভঃ বাংলা ৭ই ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ২২শে আগস্ট, ২০২৬), শনিবার রাত্রি ২টা ২৭ মিনিট (02:27 AM) থেকে।
- শ্রাবণ পুত্রদা একাদশী শেষঃ বাংলা ৮ই ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ২৩শে আগস্ট, ২০২৬), রবিবার শেষরাত্রি ৪টা ২৯ মিনিট (04:29 AM) পর্যন্ত।
- শ্রাবণ পুত্রদা একাদশীর উপবাসঃ বাংলা ৮ই ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ২৩শে আগস্ট, ২০২৬), রবিবার।
- শ্রাবণ পুত্রদা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৯ই ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ২৪শে আগস্ট, ২০২৬), সোমবার সকাল ১০টা ৫৮ মিনিট (10:58 AM) এর পরে।
গোস্বামী ও নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ৯ই ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ২৪শে আগস্ট, ২০২৬), সোমবার।
- একাদশীর পারণঃ বাংলা ১০ই ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ২৫শে আগস্ট, ২০২৬), মঙ্গলবার ভোর ৬টা ২২ মিনিট (06:22 AM) এর মধ্যে।
একাদশীর নামঃ অজা বা অন্নদা একাদশী ১৪৩৩
অজা বা অন্নদা একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে এর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। ব্রতকথায় যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংলাপের মাধ্যমে বলা হয়েছে যে এই ব্রত সর্বপাপবিনাশিনী এবং এর নাম ও মাহাত্ম্য শ্রবণ করলেও বহু পাপ ক্ষয় হয়। মূল ব্রতকথায় সত্যবাদী ও দানশীল রাজা হরিশ্চন্দ্রের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। বিশ্বামিত্রের পরীক্ষায় তিনি রাজ্য, সম্পদ, স্ত্রী ও পুত্র সবই ত্যাগ করেন, পরে শ্মশানে দাস হিসেবে কাজ করতে গিয়ে পুত্র রোহিতাশ্বের মৃত্যুতে গভীর দুঃখে পড়েন। ঠিক তখনই বিশ্বামিত্র তাঁকে অজা/অন্নদা একাদশী পালন করতে বলেন। রাজা নিষ্ঠার সঙ্গে উপবাস ও রাত্রিজাগরণ করলে তাঁর সব পাপ দূর হয়, পুত্র পুনর্জীবিত হয় এবং শেষে তিনি দেবলোকে গমন করেন। পাঠের শেষে বলা হয়েছে, এই ব্রত শ্রবণ ও পালন করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এবং ভক্ত শ্রীহরি-চরণে স্থায়ী ভক্তি অর্জন করেন।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে অজা বা অন্নদা একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী অজা বা অন্নদা একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- অজা বা অন্নদা একাদশী আরম্ভঃ বাংলা ১৯শে ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ৬ই সেপ্টেম্বর ২০২৬), রবিবার সন্ধ্যা ৬টা ৩২ মিনিট (18:32 PM) থেকে।
- অজা বা অন্নদা একাদশী শেষঃ বাংলা ২০শে ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ৭ই সেপ্টেম্বর ২০২৬), সোমবার বিকাল ৪টা ০৯ মিনিট (16:09 PM) পর্যন্ত।
- অজা বা অন্নদা একাদশীর উপবাসঃ বাংলা ২০শে ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ৭ই সেপ্টেম্বর ২০২৬), সোমবার।
- অজা বা অন্নদা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২১শে ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ৮ই সেপ্টেম্বর ২০২৬), মঙ্গলবার সকাল ৯টা ৩২ মিনিট (09:32 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী অজা বা অন্নদা একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- অজা বা অন্নদা একাদশী আরম্ভঃ বাংলা ২২শে ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ৬ই সেপ্টেম্বর ২০২৬), রবিবার সন্ধ্যা ৭টা ০০ মিনিট (19:00 PM) থেকে।
- অজা বা অন্নদা একাদশী শেষঃ বাংলা ২৩শে ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ৭ই সেপ্টেম্বর ২০২৬), সোমবার বিকাল ৪টা ৩৭ মিনিট (16:37 PM) পর্যন্ত।
- অজা বা অন্নদা একাদশীর উপবাসঃ বাংলা ২৩শে ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ৭ই সেপ্টেম্বর ২০২৬), সোমবার।
- অজা বা অন্নদা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২৪শে ভাদ্র, ১৪৩৩ (ইংরেজি ৮ই সেপ্টেম্বর ২০২৬), মঙ্গলবার সকাল ১০টা ০১ মিনিট (10:01 AM) এর মধ্যে।
একাদশী তালিকা আশ্বিন, ১৪৩৩ (সেপ্টেম্বর/অক্টোবর, ২০২৬) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ
একাদশীর নামঃ পদ্মা বা পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনী বা জয়ন্তী একাদশী ১৪৩৩
শাস্ত্রে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীকে পদ্মা, পার্শ্ব, পার্শ্ব পরিবর্তনী বা পরিবর্তিনী একাদশী বলা হয়েছে। ব্রতকথায় বলা হচ্ছে যে, আষাঢ় শুক্ল একাদশীতে ভগবান বিষ্ণু শয়ন করেন, ভাদ্রের এই একাদশীতে তিনি পার্শ্ব পরিবর্তন করেন, আর কার্তিক শুক্ল একাদশীতে জাগ্রত হন। এই তিনটি তিথির সঙ্গে চাতুর্মাস্য ব্রতের গভীর যোগ রয়েছে। চাতুর্মাস্যে বেশি হরিনাম জপ, গীতা-ভাগবত শ্রবণ-পাঠ, তর্ক ও কু-সঙ্গ এড়িয়ে চলা, ভোরে স্নান, ভগবৎ সেবা এবং কিছু খাদ্যনিয়ম মানার কথা বলা হয়েছে। ব্রতকথা থেকে আরও জানা যায়, এই সময়ে শাক, দই, দুধ, মাষকলাই, এবং কিছু নির্দিষ্ট তরকারি বর্জনের বিধান আছে। পাশাপাশি অনেক ভক্ত একবেলা আহার, মাটিতে শোয়া, নীরবতা পালন, তেল না মাখা, নখ-চুল না কাটা ইত্যাদি সংকল্পও নেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের আলোচনায় যুধিষ্ঠির–কৃষ্ণ সংলাপের মাধ্যমে এই একাদশীর মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভক্তিভরে শ্রীবামনদেব বা শ্রীবিষ্ণুর পূজা করলে অসীম পুণ্য লাভ হয়, এবং পার্শ্ব একাদশী পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী পদ্মা বা পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনী বা জয়ন্তী একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী আরম্ভঃ বাংলা ৩রা আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ২১শে সেপ্টেম্বর ২০২৬), সোমবার সন্ধ্যা ৬টা ২৩ মিনিট (18:23 PM) থেকে।
- পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী শেষঃ বাংলা ৪ঠা আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ২২শে সেপ্টেম্বর ২০২৬), মঙ্গলবার রাত্রি ৮টা ০১ মিনিট (20:01 PM) পর্যন্ত।
- পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর উপবাসঃ বাংলা ৪ঠা আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ২২শে সেপ্টেম্বর ২০২৬), মঙ্গলবার।
- পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৫ই আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬), বুধবার সকাল ৯টা ৩০ মিনিট (09:30 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী পদ্মা বা পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনী বা জয়ন্তী একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত ও গোস্বামী মতে
- পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী আরম্ভঃ বাংলা ৬ই আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ২১শে সেপ্টেম্বর ২০২৬), সোমবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিট (18:51 PM) থেকে।
- পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী শেষঃ বাংলা ৭ই আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ২২শে সেপ্টেম্বর ২০২৬), মঙ্গলবার রাত্রি ৮টা ৩০ মিনিট (20:30 PM) পর্যন্ত।
- পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর উপবাসঃ বাংলা ৭ই আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ২২শে সেপ্টেম্বর ২০২৬), মঙ্গলবার।
- পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৮ই আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬), বুধবার সকাল ৯টা ৫৯ মিনিট (09:59 AM) এর মধ্যে।
নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ৮ই আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬), বুধবার।
- একাদশীর পারণঃ বাংলা ৯ই আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ২৪শে সেপ্টেম্বর ২০২৬), বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিট (09:58 AM) এর মধ্যে।
একাদশীর নামঃ ইন্দিরা একাদশী ১৪৩৩
আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় ইন্দিরা একাদশীর মাহাত্ম্য বর্ণনায় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন, এই ব্রত পালনে মহাপাপ নাশ হয় এবং কর্মফলজনিত নিম্নযোনিতে পতিত পূর্বপুরুষরাও উত্তম গতি লাভ করতে পারেন। ব্রতকথায় মাহিষ্মতি নগরের ধর্মপরায়ণ রাজা ইন্দ্রসেনের কাহিনিও রয়েছে। দেবর্ষি নারদ যমলোকে গিয়ে রাজাকে জানান যে ইন্দ্রসেনের পিতা ব্রতভঙ্গজনিত কারণে সেখানে আছেন এবং তিনি পুত্রকে ইন্দিরা একাদশী পালন করতে বলেছেন, যাতে তিনি পাপমুক্ত হয়ে স্বর্গে যেতে পারেন। এরপর ব্রতের বিধিও বলা হয়েছেঃ দশমীতে স্নান, রাত্রে ভূমিশয়ন, একাদশীতে নিরাহার থাকা, শালগ্রাম ও শ্রীহরির পূজা করা, এবং দ্বাদশীতে ব্রাহ্মণ ভোজন করিয়ে নিজে প্রসাদ গ্রহণ করা। এই ব্রত যথাবিধি পালন ও এর কথা শোনা-পাঠ করলে পিতৃগণ মুক্তি পান এবং ভক্ত বিষ্ণুলোকে গমন করতে পারেন।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে ইন্দিরা একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী ইন্দিরা একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
গোস্বামী ও স্মার্ত মতে
- ইন্দিরা একাদশী আরম্ভঃ বাংলা ১৭ই আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ৫ই অক্টোবর ২০২৬), সোমবার রাত্রি ২টা ৫৫ মিনিট (02:55 AM) থেকে।
- ইন্দিরা একাদশী শেষঃ বাংলা ১৮ই আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ৬ই অক্টোবর ২০২৬), মঙ্গলবার রাত্রি ১২টা ৫৫ মিনিট (00:55 AM) পর্যন্ত।
- ইন্দিরা একাদশীর উপবাসঃ বাংলা ১৮ই আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ৬ই অক্টোবর ২০২৬), মঙ্গলবার।
- ইন্দিরা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১৯ই আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ৭ই অক্টোবর ২০২৬), বুধবার সকাল ৯টা ২৮ মিনিট (09:28 AM) এর মধ্যে।
নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ১৯ই আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ৭ই অক্টোবর ২০২৬), বুধবার।
- একাদশীর পারণঃ বাংলা ২০শে আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ৮ই অক্টোবর ২০২৬), বৃহস্পতিবার সকাল ৯টা ২৮ মিনিট এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী ইন্দিরা একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
গোস্বামী ও স্মার্ত মতে
- ইন্দিরা একাদশী আরম্ভঃ বাংলা ২০শে আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ৫ই অক্টোবর ২০২৬), সোমবার রাত্রি ৩টা ২৩ মিনিট (03:23 AM) থেকে।
- ইন্দিরা একাদশী শেষঃ বাংলা ২১শে আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ৬ই অক্টোবর ২০২৬), মঙ্গলবার রাত্রি ১টা ২৪ মিনিট (01:24 AM) পর্যন্ত।
- ইন্দিরা একাদশীর উপবাসঃ বাংলা ২১শে আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ৬ই অক্টোবর ২০২৬), মঙ্গলবার।
- ইন্দিরা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২২শে আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ৭ই অক্টোবর ২০২৬), বুধবার সকাল ৯টা ৫৭ মিনিট (09:57 AM) এর মধ্যে।
নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ২২শে আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ৭ই অক্টোবর ২০২৬), বুধবার।
- একাদশীর পারণঃ বাংলা ২৩শে আশ্বিন, ১৪৩৩ (ইংরেজি ৮ই অক্টোবর ২০২৬), বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিট (09:57 AM) এর মধ্যে।
একাদশী তালিকা কার্ত্তিক, ১৪৩৩ (অক্টোবর/নভেম্বর, ২০২৬) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ
একাদশীর নামঃ পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী ১৪৩৩
আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম পাশাঙ্কুশা একাদশী, যাকে পাপাঙ্কুশা একাদশীও বলা হয়। ব্রহ্মবৈবর্তপুরাণের ভিত্তিতেভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে, এই একাদশী ভক্তিকে জাগ্রত করে এবং এই তিথিতে শ্রীহরির নামসংকীর্তন ও পদ্মনাভের পূজা করলে বিশেষ পুণ্য লাভ হয়। ব্রতকথায় বলা হচ্ছে, এই ব্রত শোনার ও পালনের মাধ্যমে বহু পাপ নাশ হয়, যমদণ্ড থেকে মুক্তি মেলে, স্বর্গ, বিষ্ণুলোকে গমন, এমনকি গোলোকপ্রাপ্তির কথাও বলা হয়েছে। একাদশী উপবাস, রাত্রি জাগরণ, দানধ্যান এবং শ্রীহরিবাসরের পবিত্রতা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রতকথায় আরও উল্লেখ আছে যে স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র ও পাদুকা দান করলে মহাফল লাভ হয়, আর সত্যিকার ফল হলো কৃষ্ণভক্তি। পাশাঙ্কুশা একাদশী শুধু একটি উপবাস নয়, বরং আত্মশুদ্ধি, পাপক্ষয়, ভক্তিবৃদ্ধি এবং মুক্তির পথ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈষ্ণবীয় ব্রত।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী আরম্ভঃ বাংলা ৩রা কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ২১শে অক্টোবর ২০২৬), বুধবার সকাল ১০টা ৪৭ মিনিট (10:47 AM) থেকে।
- পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী শেষঃ বাংলা ৪ঠা কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ২২শে অক্টোবর ২০২৬), বৃহস্পতিবার সকাল ১১টা ৩৬ মিনিট (11:36 AM) পর্যন্ত।
- পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশীর উপবাসঃ বাংলা ৪ঠা কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ২২শে অক্টোবর ২০২৬), বৃহস্পতিবার।
- পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৫ই কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ২৩শে অক্টোবর ২০২৬), শুক্রবার সকাল ৯টা ২৮ মিনিট (09:28 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী আরম্ভঃ বাংলা ৫ই কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ২১শে অক্টোবর ২০২৬), বুধবার সকাল ১১টা ১৬ মিনিট (11:16 AM) থেকে।
- পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী শেষঃ বাংলা ৬ই কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ২২শে অক্টোবর ২০২৬), বৃহস্পতিবার দুপুর ১২টা ০০ মিনিট (12:00 PM) পর্যন্ত।
- পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশীর উপবাসঃ বাংলা ৬ই কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ২২শে অক্টোবর ২০২৬), বৃহস্পতিবার।
- পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৭ই কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ২৩শে অক্টোবর ২০২৬), শুক্রবার সকাল ৯টা ৫৮ মিনিট (09:58 AM) এর মধ্যে।
একাদশীর নামঃ রমা একাদশী ১৪৩৩
রমা একাদশী মাহাত্ম্যে বলা হয়েছে যে এটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এবং এর ব্রত ও মাহাত্ম্য শ্রবণ করলে বিশেষ পুণ্য লাভ হয়। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রতের গুরুত্ব জানান এবং মুচুকুন্দ রাজা, তাঁর কন্যা চন্দ্রভাগা ও জামাতা শোভনের কাহিনি শোনান। শোভন একাদশী ব্রত কঠোরভাবে পালন করে ক্ষুধা-তৃষ্ণায় মৃত্যুবরণ করলেও রমা একাদশীর প্রভাবে তিনি পরে এক দিব্যপুরীতে গমন করেন। পরে চন্দ্রভাগাও ব্রতের পুণ্যে দিব্যদেহ লাভ করে স্বামীর কাছে পৌঁছান। এই একাদশী পাপনাশিনী, ভুক্তি-মুক্তি প্রদায়িনী, এবং নিষ্ঠাভরে পালন করলে স্বর্গীয় ফল ও বিষ্ণুলোকে গতি লাভ হয়।
রমা একাদশীতে সক্ষম হলে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, এবং দ্বাদশীতে পারণ করার কথা বলা হয়েছে। সামর্থ্য না থাকলে একাদশীতে শুধু উপবাস বা ফলমূল-হালকা খাবার গ্রহণের বিধান উল্লেখ আছে। পঞ্চরবিশস্য, যেমন ধান, গম, যব, ডাল, ও তেলজাতীয় কিছু খাদ্য বর্জন করতে বলা হয়েছে। রাত্রি জাগরণ, শ্রীহরির নামস্মরণ, ব্রতকথা শ্রবণ, এবং পারণের নির্দিষ্ট সময়ে প্রসাদ গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, এই ব্রত পালন করলে নিজের সঙ্গে পূর্বপুরুষদেরও কল্যাণ হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে রমা একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী রমা একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- রমা একাদশী আরম্ভঃ বাংলা ১৭ই কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ৪ঠা নভেম্বর ২০২৬), বুধবার দুপুর ১টা ১১ মিনিট (13:11 PM) থেকে।
- রমা একাদশী শেষঃ বাংলা ১৮ই কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ৫ই নভেম্বর ২০২৬), বৃহস্পতিবার সকাল ১১টা ৫৪ মিনিট (11:54 AM) পর্যন্ত।
- রমা একাদশীর উপবাসঃ বাংলা ১৮ই কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ৫ই নভেম্বর ২০২৬), বৃহস্পতিবার।
- রমা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১৯ই কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ৬ই নভেম্বর ২০২৬), শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট (09:30 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী রমা একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- রমা একাদশী আরম্ভঃ বাংলা ১৯শে কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ৪ঠা নভেম্বর ২০২৬), বুধবার দুপুর ১টা ৪০ মিনিট (13:40 PM) থেকে।
- রমা একাদশী শেষঃ বাংলা ২০শে কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ৫ই নভেম্বর ২০২৬), বৃহস্পতিবার দুপুর ১২টা ২৩ মিনিট (12:23 PM) পর্যন্ত।
- রমা একাদশীর উপবাসঃ বাংলা ২০শে কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ৫ই নভেম্বর ২০২৬), বৃহস্পতিবার।
- রমা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২১শে কার্ত্তিক, ১৪৩৩ (ইংরেজি ৬ই নভেম্বর ২০২৬), শুক্রবার সকাল ৯টা ৫৯ মিনিট (09:59 AM) এর মধ্যে।
একাদশী তালিকা অগ্রহায়ণ, ১৪৩৩ (নভেম্বর/ডিসেম্বর, ২০২৬) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ
একাদশীর নামঃ প্রবোধিনী বা উত্থান একাদশী ১৪৩৩
কার্ত্তিক মাসের শুক্লপক্ষের উত্থান বা প্রবোধিনী একাদশীর মাহাত্ম্য ব্যাখ্যা করা হয়েছে স্কন্দপুরাণের ব্রহ্মা–নারদ সংলাপে। ব্রতকথায় বলা হচ্ছে, ভগবান শ্রীগোবিন্দ এই দিনে শয়ন থেকে জাগ্রত হন, তাই এটি অত্যন্ত পবিত্র ও ফলপ্রদ ব্রত। ব্রহ্মার মতে, নিষ্ঠাভরে এই উপবাস পালন করলে হাজার অশ্বমেধ ও শত রাজসূয় যজ্ঞের ফল, এমনকি ব্রহ্মহত্যাজনিত ভয় থেকেও মুক্তি পাওয়া যায়। রাত্রি জাগরণ, জপ, কীর্তন, দান, স্নান ও হোমের মাধ্যমে পাপরাশি নাশ হয় এবং পূর্বপুরুষেরাও উপকৃত হন। এই ব্রত যথাযথভাবে পালিত হলে ভক্ত বৈকুণ্ঠগতি লাভ করতে পারেন। কার্তিক মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ ও লীলা শ্রবণ-কীর্তন করা এবং শ্রীমদ্ভাগবত পাঠ করা বিশেষভাবে শুভ। এই মাসে শ্রীহরির পূজা ফল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে করা উচিত; তুলসীসেবার গুরুত্বও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। শ্রীহরিবাসরে মাত্র একটি তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করলেও অসংখ্য যজ্ঞ ও দানের তুলনায় অনন্তগুণ ফল লাভ হয়। মোটকথা, উত্থান একাদশীকে এখানে মুক্তি, ভক্তি, পুণ্য এবং আত্মশুদ্ধির এক অসাধারণ ব্রত হিসেবে তুলে ধরা হয়েছে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে প্রবোধিনী বা উত্থান একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী প্রবোধিনী বা উত্থান একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত ও গোস্বামী মতে
- প্রবোধিনী বা উত্থান একাদশী আরম্ভঃ বাংলা ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ১৯শে নভেম্বর ২০২৬), বৃহস্পতিবার রাত্রি ২টা ২৬ মিনিট (02:26 AM) থেকে।
- প্রবোধিনী বা উত্থান একাদশী শেষঃ বাংলা ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ২০শে নভেম্বর ২০২৬), শুক্রবার রাত্রি ২টা ১৩ মিনিট (02:13 AM) পর্যন্ত।
- প্রবোধিনী বা উত্থান একাদশীর উপবাসঃ বাংলা ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ২০শে নভেম্বর ২০২৬), শুক্রবার।
- প্রবোধিনী বা উত্থান একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ২১শে নভেম্বর ২০২৬), শনিবার সকাল ৯টা ৩৫ মিনিট (09:35 AM) এর মধ্যে।
নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ২১শে নভেম্বর ২০২৬), শনিবার।
- একাদশীর পারণঃ বাংলা ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ২২শে নভেম্বর ২০২৬), রবিবার সকাল ৯টা ৩৬ মিনিটের মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী প্রবোধিনী বা উত্থান একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত ও গোস্বামী মতে
- প্রবোধিনী বা উত্থান একাদশী আরম্ভঃ বাংলা ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ১৯শে নভেম্বর ২০২৬), বৃহস্পতিবার রাত্রি ২টা ৫৪ মিনিট (02:54 AM) থেকে।
- প্রবোধিনী বা উত্থান একাদশী শেষঃ বাংলা ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ২০শে নভেম্বর ২০২৬), শুক্রবার রাত্রি ২টা ৪১ মিনিট (02:41 AM) পর্যন্ত।
- প্রবোধিনী বা উত্থান একাদশীর উপবাসঃ বাংলা ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ২০শে নভেম্বর ২০২৬), শুক্রবার।
- প্রবোধিনী বা উত্থান একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ২১শে নভেম্বর ২০২৬), শনিবার সকাল ১০টা ০৪ মিনিট (10:04 AM) এর মধ্যে।
নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ২১শে নভেম্বর ২০২৬), শনিবার।
- একাদশীর পারণঃ বাংলা ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ২২শে নভেম্বর ২০২৬), রবিবার সকাল ১০টা ০৫ মিনিট (10:05 AM) এর মধ্যে।
একাদশীর নামঃ উৎপন্না একাদশী ১৪৩৩
মহারাজে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ উৎপন্না একাদশীর উৎপত্তি ও মাহাত্ম্য বর্ণনা করেছেন। এখানে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ জানান যে, সত্যযুগে ‘মুর’ নামে এক ভয়ংকর দৈত্য দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। দেবতারা শিবের পরামর্শে শ্রীবিষ্ণুর শরণ নিলে, ভগবান নিজে দৈত্যের সঙ্গে দীর্ঘ যুদ্ধ করেন, কিন্তু শেষ পর্যন্ত এক গুহায় গিয়ে বিশ্রাম নেন। তখন মুর আবার তাঁকে আক্রমণ করতে এলে ভগবানের শরীর থেকে এক দিব্য কন্যার আবির্ভাব হয়, যিনি সেই অসুরকে বধ করেন। এই কন্যাই পরে উৎপন্না একাদশী নামে প্রসিদ্ধ হন। শ্রীবিষ্ণু তাঁকে বর দেন যে, তিনি সকল পাপক্লেশ নাশ করবেন, ব্রতকারীদের মনোবাঞ্ছা পূরণ করবেন এবং ভক্তদের মুক্তির পথ দেখাবেন। যে ভক্ত নিষ্ঠাভরে এই একাদশীর কথা শোনে বা কীর্তন করে, সে শ্রীহরির আশীর্বাদ লাভ করে এবং সর্বসিদ্ধি অর্জন করতে পারে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে উৎপন্না একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী উৎপন্না একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত ও গোস্বামী মতে
- উৎপন্না একাদশী আরম্ভঃ বাংলা ১৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ৩রা ডিসেম্বর ২০২৬), বৃহস্পতিবার রাত্রি ২টা ০০ মিনিট (02:00 AM) থেকে।
- উৎপন্না একাদশী শেষঃ বাংলা ১৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ৪ঠা ডিসেম্বর ২০২৬), শুক্রবার রাত্রি ১টা ৪০ মিনিট (01:40 AM) পর্যন্ত।
- উৎপন্না একাদশীর উপবাসঃ বাংলা ১৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ৪ঠা ডিসেম্বর ২০২৬), শুক্রবার।
- উৎপন্না একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ৫ই ডিসেম্বর ২০২৬), শনিবার সকাল ৯টা ৪১ মিনিট (09:41 AM) এর মধ্যে।
নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ১৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ৫ই ডিসেম্বর ২০২৬), শনিবার।
- একাদশীর পারণঃ বাংলা ১৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ৬ই ডিসেম্বর ২০২৬), রবিবার সকাল ৯টা ৪২ মিনিট (09:42 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী উৎপন্না একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত ও গোস্বামী মতে
- উৎপন্না একাদশী আরম্ভঃ বাংলা ১৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ৩রা ডিসেম্বর ২০২৬), বৃহস্পতিবার রাত্রি ২টা ২৯ মিনিট (02:29 AM) থেকে।
- উৎপন্না একাদশী শেষঃ বাংলা ১৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ৪ঠা ডিসেম্বর ২০২৬), শুক্রবার রাত্রি ২টা ০৯ মিনিট (02:09 AM) পর্যন্ত।
- উৎপন্না একাদশীর উপবাসঃ বাংলা ১৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ৪ঠা ডিসেম্বর ২০২৬), শুক্রবার।
- উৎপন্না একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ৫ই ডিসেম্বর ২০২৬), শনিবার সকাল ১০টা ১০ মিনিট (10:10 AM) এর মধ্যে।
নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ২০শে অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ৫ই ডিসেম্বর ২০২৬), শনিবার।
- একাদশীর পারণঃ বাংলা ২১শে অগ্রহায়ণ, ১৪৩৩ (ইংরেজি ৬ই ডিসেম্বর ২০২৬), রবিবার সকাল ১০টা ১১ মিনিট (10:11 AM) এর মধ্যে।
একাদশী তালিকা পৌষ, ১৪৩৩ (ডিসেম্বর/জানুয়ারী, ২০২৬/২০২৭) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ
একাদশীর নামঃ মোক্ষদা একাদশী ১৪৩৩
মোক্ষদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একটি মোক্ষদাত্রী একাদশী। এই একাদশী সর্বপাপনাশিনী এবং সকল ব্রতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বলে বর্ণিত। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন যে, এই ব্রত সম্পর্কে শ্রদ্ধাভরে শ্রবণ করলেই বাজপেয় যজ্ঞের সমান ফল পাওয়া যায়। এখানে শ্রীদামোদরকে এই একাদশীর দেবতা হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং তুলসী, তুলসী মঞ্জরী, ধূপ, দীপ ইত্যাদি উপচারে তাঁর পূজা করার নির্দেশ দেওয়া হয়েছে। দশমী ও একাদশী বিধি মেনে উপবাস, স্তবস্তুতি, নৃত্য-গীতসহ রাত্রিজাগরণ এই ব্রতের গুরুত্বপূর্ণ অঙ্গ। এই একাদশীর মূল কাহিনি বৈখানস নামে এক ধর্মপরায়ণ রাজার জীবনকে কেন্দ্র করে। তিনি স্বপ্নে দেখেন যে তাঁর পিতা নরকে কষ্ট পাচ্ছেন, এবং এই দৃশ্য তাঁকে গভীরভাবে ব্যথিত করে। ব্রাহ্মণদের পরামর্শে তিনি মহর্ষি পর্বত মুনির আশ্রমে যান। মুনি ধ্যান করে জানান যে অতীত জন্মের কামাচারজনিত পাপের কারণে রাজার পিতা অধোগতি পেয়েছেন, তবে মোক্ষদা একাদশীর পুণ্যফল পিতাকে দান করলে তিনি মুক্তি পাবেন। রাজা সেইমতো ব্রত পালন করে পুণ্য উৎসর্গ করেন, ফলে আকাশে পুষ্পবৃষ্টি হয় এবং তাঁর পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে যান। মোক্ষদা একাদশী পালন ও এর মাহাত্ম্য শ্রবণ করলে পাপক্ষয়, পিতৃমুক্তি এবং মৃত্যুর পরে মোক্ষ লাভ হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে মোক্ষদা একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী মোক্ষদা একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- মোক্ষদা একাদশী আরম্ভঃ বাংলা ৩রা পৌষ, ১৪৩৩ (ইংরেজি ১৯শে ডিসেম্বর ২০২৬), শনিবার বিকাল ৪টা ৫০ মিনিট (16:50 PM) থেকে।
- মোক্ষদা একাদশী শেষঃ বাংলা ৪ঠা পৌষ, ১৪৩৩ (ইংরেজি ২০শে ডিসেম্বর ২০২৬), রবিবার দুপুর ৩টা ৪১ মিনিট (15:41 PM) পর্যন্ত।
- মোক্ষদা একাদশীর উপবাসঃ বাংলা ৪ঠা পৌষ, ১৪৩৩ (ইংরেজি ২০শে ডিসেম্বর ২০২৬), রবিবার।
- মোক্ষদা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৫ই পৌষ, ১৪৩৩ (ইংরেজি ২১শে ডিসেম্বর ২০২৬), সোমবার সকাল ৯টা ৫০ মিনিট (09:50 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী মোক্ষদা একাদশী ১৪৩৩ (২০২৬) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- মোক্ষদা একাদশী আরম্ভঃ বাংলা ৪ঠা পৌষ, ১৪৩৩ (ইংরেজি ১৯শে ডিসেম্বর ২০২৬), শনিবার বিকাল ৫টা ১৮ মিনিট (17:18 PM) থেকে।
- মোক্ষদা একাদশী শেষঃ বাংলা ৫ই পৌষ, ১৪৩৩ (ইংরেজি ২০শে ডিসেম্বর ২০২৬), রবিবার বিকাল ৪টা ০৯ মিনিট (16:09 PM) পর্যন্ত।
- মোক্ষদা একাদশীর উপবাসঃ বাংলা ৫ই পৌষ, ১৪৩৩ (ইংরেজি ২০শে ডিসেম্বর ২০২৬), রবিবার।
- মোক্ষদা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৬ই পৌষ, ১৪৩৩ (ইংরেজি ২১শে ডিসেম্বর ২০২৬), সোমবার সকাল ১০টা ১৯ মিনিট (10:19 AM) এর মধ্যে।
একাদশীর নামঃ সফলা একাদশী ১৪৩৩
পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশীকে একাদশী-ব্রতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মাণ্ডপুরাণের যুধিষ্ঠির–শ্রীকৃষ্ণ সংলাপে বলা হয়েছে, এই ব্রত ভগবানকে অত্যন্ত সন্তুষ্ট করে এবং বহু দান-দক্ষিণা ও যজ্ঞের তুলনায় এর মাহাত্ম্য অনেক বেশি। ব্রতকথায় চম্পাবতী নগরের রাজা মহিষ্মতের জ্যেষ্ঠপুত্র লুম্ভকের কাহিনি এসেছে; সে পাপাচার, নিন্দা, চুরি ও জীবহত্যায় লিপ্ত ছিল এবং বনের মধ্যে নির্বাসিত হয়। পরবর্তীতে অজ্ঞাতসারে ফল আহার, অনাহার, রাত্রিজাগরণ ও ফল অর্পণের মাধ্যমে তার সফলা একাদশী পালন হয়ে যায়। ভগবান নারায়ণ সেই আচরণকে ব্রত হিসেবে গ্রহণ করে তাকে কৃপা করেন, ফলে আকাশবাণীতে রাজ্যপ্রাপ্তির ঘোষণা আসে, তার পাপ দূর হয়, সে পুনরায় রাজ্য লাভ করে এবং শেষে সন্ন্যাস নিয়ে ভগবদ্ধামে গমন করে। এই একাদশী পালন করলে জাগতিক সুখের সঙ্গে মুক্তিও পাওয়া যায়, আর এর মাহাত্ম্য শ্রবণ বা পাঠ করলেও রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে সফলা একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী সফলা একাদশী ১৪৩৩ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- সফলা একাদশী আরম্ভঃ বাংলা ১৭ই পৌষ ১৪৩৩ (ইংরেজি ২রা জানুয়ারী, ২০২৭), শনিবার সন্ধ্যা ৫টা ৩১ মিনিট (17:31 PM) থেকে।
- সফলা একাদশী শেষঃ বাংলা ১৮ই পৌষ ১৪৩৩ (ইংরেজি ৩রা জানুয়ারী, ২০২৭), রবিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিট (18:17 PM) পর্যন্ত।
- সফলা একাদশীর উপবাসঃ বাংলা ১৮ই পৌষ ১৪৩৩ (ইংরেজি ৩রা জানুয়ারী, ২০২৭), রবিবার।
- সফলা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১৯ই পৌষ ১৪৩৩ (ইংরেজি ৪ঠা জানুয়ারী, ২০২৭), সোমবার সকাল ৯টা ৫৬ মিনিট (09:56 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী সফলা একাদশী ১৪৩২ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- সফলা একাদশী আরম্ভঃ বাংলা ১৮ই পৌষ ১৪৩৩ (ইংরেজি ২রা জানুয়ারী, ২০২৭), শনিবার সন্ধ্যা ৬টা ০০ মিনিট (18:00 PM) থেকে।
- সফলা একাদশী শেষঃ বাংলা ১৯ই পৌষ ১৪৩৩ (ইংরেজি ৩রা জানুয়ারী, ২০২৭), রবিবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট (18:46 PM) পর্যন্ত।
- সফলা একাদশীর উপবাসঃ বাংলা ১৯ই পৌষ ১৪৩৩ (ইংরেজি ৩রা জানুয়ারী, ২০২৭), রবিবার।
- সফলা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২০শে পৌষ ১৪৩৩ (ইংরেজি ৪ঠা জানুয়ারী, ২০২৭), সোমবার সকাল ১০টা ২৫ মিনিট (10:25 AM) এর মধ্যে।
একাদশী তালিকা মাঘ, ১৪৩৩ (জানুয়ারী/ফেব্রুয়ারী, ২০২৭) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ
একাদশীর নামঃ পৌষ পুত্রদা একাদশী ১৪৩৩
ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে পৌষ পুত্রদা একাদশীর মাহাত্ম্য, বিধি ও ফলাফল বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এই একাদশী ‘পুত্রদা’ নামে প্রসিদ্ধ, সর্বপাপবিনাশিনী এবং সিদ্ধিদাতা নারায়ণের প্রিয় ব্রত; ত্রিলোকে এর চেয়ে শ্রেষ্ঠ ব্রত নেই বলেও উল্লেখ করা হয়েছে। ভদ্রাবতী পুরীর রাজা সুকেতুমান ও রানী শেব্যার কাহিনির মাধ্যমে দেখানো হয়েছে যে দীর্ঘদিন সন্তান না হওয়ায় রাজা গভীর দুঃখে ভুগছিলেন। পরে মুনিদের পরামর্শে তিনি পুত্রদা একাদশী ব্রত পালন করেন, ফলমূল গ্রহণ করে উপবাস রাখেন এবং দ্বাদশীতে যথাযথ পারণ করেন। এর ফলেই তাঁর তেজস্বী পুত্র জন্ম নেয়। নিষ্ঠাভরে এই ব্রত পালনে ‘পুত’ নামক নরক থেকে মুক্তি মেলে এবং এই ব্রতের কথা শ্রবণ বা কীর্তন করলেও অগ্নিষ্টোম যজ্ঞের ফল পাওয়া যায়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পৌষ পুত্রদা একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী পৌষ পুত্রদা একাদশী ১৪৩৩ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত মতে
- পৌষ পুত্রদা একাদশী আরম্ভঃ বাংলা ২রা মাঘ ১৪৩৩ (ইংরেজি ১৭ই জানুয়ারী, ২০২৭), রবিবার শেষরাত্রি ৫টা ৩৮ মিনিট (05:38 AM) থেকে।
- পৌষ পুত্রদা একাদশী শেষঃ বাংলা ৩রা মাঘ ১৪৩৩ (ইংরেজি ১৮ই জানুয়ারী, ২০২৭), সোমবার রাত্রি ৩টা ৪৫ মিনিট (03:45 AM) পর্যন্ত।
- পৌষ পুত্রদা একাদশীর উপবাসঃ বাংলা ৩রা মাঘ ১৪৩৩ (ইংরেজি ১৮ই জানুয়ারী, ২০২৭), সোমবার।
- পৌষ পুত্রদা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৪ঠা মাঘ ১৪৩৩ (ইংরেজি ১৯ই জানুয়ারী, ২০২৭), মঙ্গলবার সকাল ১০টা ০১ মিনিট (10:01 AM) এর মধ্যে।
নিম্বার্ক ও গোস্বামী মতে
- একাদশীর দিনঃ বাংলা ৪ঠা মাঘ ১৪৩৩ (ইংরেজি ১৯ই জানুয়ারী, ২০২৭), মঙ্গলবার।
- একাদশীর পারণঃ বাংলা ৫ই মাঘ ১৪৩৩ (ইংরেজি ২০শে জানুয়ারী, ২০২৭), বুধবার সকাল ১০টা ০১ মিনিট (10:01 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী পৌষ পুত্রদা একাদশী ১৪৩২ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত মতে
- পৌষ পুত্রদা একাদশী আরম্ভঃ বাংলা ৩রা মাঘ ১৪৩৩ (ইংরেজি ১৭ই জানুয়ারী, ২০২৭), রবিবার শেষরাত্রি ৬টা ০৬ মিনিট (06:06 AM) থেকে।
- পৌষ পুত্রদা একাদশী শেষঃ বাংলা ৪ঠা মাঘ ১৪৩৩ (ইংরেজি ১৮ই জানুয়ারী, ২০২৭), সোমবার রাত্রি ৪টা ১৪ মিনিট (04:14 AM) পর্যন্ত।
- পৌষ পুত্রদা একাদশীর উপবাসঃ বাংলা ৪ঠা মাঘ ১৪৩৩ (ইংরেজি ১৮ই জানুয়ারী, ২০২৭), সোমবার।
- পৌষ পুত্রদা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৫ই মাঘ ১৪৩৩ (ইংরেজি ১৯ই জানুয়ারী, ২০২৭), মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট (10:30 AM) এর মধ্যে।
নিম্বার্ক ও গোস্বামী মতে
- একাদশীর দিনঃ বাংলা ৫ই মাঘ ১৪৩৩ (ইংরেজি ১৯ই জানুয়ারী, ২০২৭), মঙ্গলবার।
- একাদশীর পারণঃ বাংলা ৬ই মাঘ ১৪৩৩ (ইংরেজি ২০শে জানুয়ারী, ২০২৭), বুধবার সকাল ১০টা ৩০ মিনিট (10:30 AM) এর মধ্যে।
একাদশীর নামঃ ষটতিলা একাদশী ১৪৩৩
ষটতিলা একাদশীর মাহাত্ম্য, বিধি এবং তার গভীর ফলাফল বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে ভবিষ্যোত্তরপুরাণে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী বিশেষভাবে তিল-দান, তিলস্নান, তিলভোজন, তিলতর্পণ, তিলধারণ ও তিলসেবা, এই ছয়টি কর্মের জন্য প্রসিদ্ধ। তাই এর নাম “ষটতিলা”। ব্রহ্মহত্যা, গোহত্যা, পরধনহরণসহ নানা পাপ থেকে মুক্তি পেতে শ্রীকৃষ্ণের পূজা, নামস্মরণ, হোম, ব্রাহ্মণকে তিল, বস্ত্র, অন্ন, গাভী, ছত্র, পাদুকা ও কলস দান করার বিধানও এখানে উল্লেখ আছে। ব্রতকথায় এক ব্রাহ্মণীর কাহিনি বলা হয়েছে, যিনি দীর্ঘ তপস্যা ও ব্রতচর্চার পরও অন্নদান না করায় অপূর্ণতা অনুভব করেন; পরে ষটতিলা ব্রতের পুণ্যে তিনি স্বর্গে গিয়েও ধন-ধান্যে পূর্ণ গৃহ লাভ করেন। এই ব্রত দারিদ্র্য, দুর্ভাগ্য ও কষ্ট দূর করে এবং অল্প সাধনাতেই বহু পাপক্ষয় ঘটায়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে ষটতিলা একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী ষটতিলা একাদশী ১৪৩৩ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- ষটতিলা একাদশী আরম্ভঃ বাংলা ১৭ই মাঘ ১৪৩৩ (ইংরেজি ১লা ফেব্রুয়ারী, ২০২৭), সোমবার সকাল ১১টা ১১ মিনিট (11:11 AM) থেকে।
- ষটতিলা একাদশী শেষঃ বাংলা ১৮ই মাঘ ১৪৩৩ (ইংরেজি ২লরা ফেব্রুয়ারী, ২০২৭), মঙ্গলবার দুপুর ১২টা ৫১ মিনিট (12:51 PM) পর্যন্ত।
- ষটতিলা একাদশীর উপবাসঃ বাংলা ১৮ই মাঘ ১৪৩৩ (ইংরেজি ২রা ফেব্রুয়ারী, ২০২৭), মঙ্গলবার।
- ষটতিলা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১৯ই মাঘ ১৪৩৩ (ইংরেজি ৩রা ফেব্রুয়ারী, ২০২৭), বুধবার সকাল ১০টা ০২ মিনিট (10:02 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী ষটতিলা একাদশী ১৪৩২ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- ষটতিলা একাদশী আরম্ভঃ বাংলা ১৮ই মাঘ ১৪৩৩ (ইংরেজি ১লা ফেব্রুয়ারী, ২০২৭), সোমবার সকাল ১১টা ৩৯ মিনিট (11:39 AM) থেকে।
- ষটতিলা একাদশী শেষঃ বাংলা ১৯ই মাঘ ১৪৩৩ (ইংরেজি ২লরা ফেব্রুয়ারী, ২০২৭), মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিট (13:20 PM) পর্যন্ত।
- ষটতিলা একাদশীর উপবাসঃ বাংলা ১৯ই মাঘ ১৪৩৩ (ইংরেজি ২রা ফেব্রুয়ারী, ২০২৭), মঙ্গলবার।
- ষটতিলা একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২০শে মাঘ ১৪৩৩ (ইংরেজি ৩রা ফেব্রুয়ারী, ২০২৭), বুধবার সকাল ১০টা ৩১ মিনিট (10:31 AM) এর মধ্যে।
একাদশী তালিকা ফাল্গুন, ১৪৩৩ (ফেব্রুয়ারী/মার্চ, ২০২৭) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ
একাদশীর নামঃ ভৈমী বা জয়া একাদশী ১৪৩৩
ভৈমী বা জয়া একাদশীর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে ভবিষ্যোত্তর পুরাণে। মাঘ শুক্লপক্ষের একাদশীকে ‘জয়া’ একাদশী বলা হয়েছে এবং গরুড়পুরাণে একই তিথি ‘ভৈমী’ নামে উল্লেখিত, আর ভিন্ন পুরাণে নামভেদও দেখা যায়। এখানে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের সংলাপের মাধ্যমে ব্রতকথা তুলে ধরা হয়েছে। ব্রত কাহিনিতে ইন্দ্রসভায় নৃত্য-গীতে মনোযোগ হারানো গন্ধর্ব মাল্যবান ও অপ্সরা পুষ্পবন্তী ইন্দ্রের অভিশাপে পিশাচযোনি লাভ করে হিমালয়ে দুঃখভোগ করে। সেখানে মাঘ শুক্লপক্ষের জয়া একাদশী এলে তারা নিরাহারে, রাত্রিজাগরণে ও ভক্তিভাবে ব্রত পালন করে। বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হয় এবং তারা পূর্বরূপ ফিরে পায়। এই ব্রত ব্রহ্মহত্যাসহ বহু পাপ নাশ করে, দান-যজ্ঞ-তীর্থের পুণ্য দেয়, বৈকুণ্ঠপ্রাপ্তি করায়, এবং এই ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টোম যজ্ঞের ফল মেলে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে ভৈমী বা জয়া একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী ভৈমী বা জয়া একাদশী একাদশী ১৪৩৩ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- ভৈমী বা জয়া একাদশী আরম্ভঃ বাংলা ৩রা ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ১৬ই ফেব্রুয়ারী, ২০২৭), মঙ্গলবার বিকাল ৪টা ৪০ মিনিট (16:40 PM) থেকে।
- ভৈমী বা জয়া একাদশী শেষঃ বাংলা ৪ঠা ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ১৭ই ফেব্রুয়ারী, ২০২৭), বুধবার দুপুর ২টা ২৩ মিনিট (14:23 PM) থেকে।
- ভৈমী বা জয়া একাদশীর উপবাসঃ বাংলা ৪ঠা ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ১৭ই ফেব্রুয়ারী, ২০২৭), বুধবার।
- ভৈমী বা জয়া একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৫ই ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ১৮ই ফেব্রুয়ারী, ২০২৭), বৃহস্পতিবার সকাল ৯টা ৫৯ মিনিট (09:59 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী ভৈমী বা জয়া একাদশী ১৪৩২ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- ভৈমী বা জয়া একাদশী আরম্ভঃ বাংলা ৩রা ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ১৬ই ফেব্রুয়ারী, ২০২৭), মঙ্গলবার বিকাল ৫টা ০৯ মিনিট (17:09 PM) থেকে।
- ভৈমী বা জয়া একাদশী শেষঃ বাংলা ৪ঠা ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ১৭ই ফেব্রুয়ারী, ২০২৭), বুধবার দুপুর ২টা ৫২ মিনিট (14:52 PM) থেকে।
- ভৈমী বা জয়া একাদশীর উপবাসঃ বাংলা ৪ঠা ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ১৭ই ফেব্রুয়ারী, ২০২৭), বুধবার।
- ভৈমী বা জয়া একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৫ই ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ১৮ই ফেব্রুয়ারী, ২০২৭), বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিট (10:28 AM) এর মধ্যে।
একাদশীর নামঃ বিজয়া একাদশী ১৪৩৩
বিজয়া একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে স্কন্দপুরাণের ভিত্তিতে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর গুরুত্ব জানতে চাইলে, তিনি বলেন যে, এই ব্রত ‘বিজয়া’ নামে পরিচিত, কারণ এটি মানুষকে জয় ও সাফল্য প্রদান করে। এখানে শ্রীরামচন্দ্রের লঙ্কা বিজয়ের কাহিনি তুলে ধরা হয়েছে। সীতা উদ্ধারের উদ্দেশ্যে রাম সমুদ্রতীরে পৌঁছে সমুদ্র পার হওয়ার উপায় জানতে বকদালভ্য মুনির আশ্রমে যান। মুনি তাঁকে বিজয়া একাদশী পালন করার পরামর্শ দেন এবং ব্রতের নির্দিষ্ট বিধি জানান। দশমীতে কলস স্থাপন, একাদশীতে ভক্তিভরে নারায়ণ পূজা, হরিকথা শ্রবণ, রাত্রিজাগরণ এবং দ্বাদশীতে কলস বিসর্জন ও ব্রাহ্মণকে দান। এই ব্রত পালন করে রামচন্দ্র সাফল্য লাভ করেন, সীতা উদ্ধার করেন এবং রাবণবধ করেন। তাই যথাবিধি বিজয়া একাদশী পালন করলে পার্থিব জয় এবং পরলোকে অক্ষয় সুখ লাভ হয়। এমনকি এই ব্রতকথা শোনা ও কীর্তন করার ফলও অত্যন্ত মহান।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে বিজয়া একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী বিজয়া একাদশী ১৪৩৩ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- বিজয়া একাদশী আরম্ভঃ বাংলা ১৭ই ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ২রা মার্চ, ২০২৭), মঙ্গলবার শেষরাত্রি ৫টা ৪৮ মিনিট (05:48 AM) থেকে।
- বিজয়া একাদশী শেষঃ বাংলা ১৯ই ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ৪ঠা মার্চ, ২০২৭), বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিট (07:55 AM) পর্যন্ত।
- বিজয়া একাদশীর উপবাসঃ বাংলা ১৯ই ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ৪ঠা মার্চ, ২০২৭), বৃহস্পতিবার।
- বিজয়া একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২০শে ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ৫ই মার্চ, ২০২৭), শুক্রবার সকাল ৯টা ৫৩ মিনিট (07:53 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী বিজয়া একাদশী ১৪৩২ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
- বিজয়া একাদশী আরম্ভঃ বাংলা ১৭ই ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ২রা মার্চ, ২০২৭), মঙ্গলবার শেষরাত্রি ০৬টা ১৭ মিনিট (06:17 AM) থেকে।
- বিজয়া একাদশী শেষঃ বাংলা ১৯ই ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ৪ঠা মার্চ, ২০২৭), বৃহস্পতিবার সকাল ৮টা ২৩ মিনিট (08:23 AM) পর্যন্ত।
- বিজয়া একাদশীর উপবাসঃ বাংলা ১৯ই ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ৪ঠা মার্চ, ২০২৭), বৃহস্পতিবার।
- বিজয়া একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২০শে ফাল্গুন ১৪৩৩ (ইংরেজি ৫ই মার্চ, ২০২৭), শুক্রবার সকাল ১০টা ২২ মিনিট (10:22 AM) এর মধ্যে।
একাদশী তালিকা চৈত্র, ১৪৩৩ (মার্চ/এপ্রিল, ২০২৭) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ
একাদশীর নামঃ আমলকী একাদশী ১৪৩৩
আমলকী বা আমলকীব্রত একাদশীর মাহাত্ম্য বর্ণনায় মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ জানান, এই একাদশী বিষ্ণুলোক প্রদানকারী এবং অত্যন্ত পবিত্র ব্রত হিসেবে গণ্য। আমলকী বৃক্ষকে এখানে বিশেষভাবে মহিমান্বিত করা হয়েছে। এর স্মরণে গোমাতৃদানের ফল, দর্শনে তার দ্বিগুণ এবং ফলভক্ষণে ত্রিগুণ পুণ্য লাভের কথা বলা হয়েছে। পুরাণকথায় বলা হয়েছে, ব্রহ্মার রাত্রিতে প্রলয়ের পর সেই দিব্য জলবিন্দু থেকে আমলকী বৃক্ষের উৎপত্তি, এবং এতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরসহ দেবতা-ঋষিগণের নিবাস রয়েছে। এই ব্রতের ব্রতকথায় চৈত্ররথ রাজার কাহিনি এসেছে, যিনি প্রজাদের নিয়ে আমলকী একাদশী পালন করে বিষ্ণুমন্দিরে পূজা, দান, নৃত্য-গীত ও রাত্রিজাগরণ করেন। এক ব্যাধও সেই ব্রত-অনুষ্ঠান শুনে অচেতনভাবে পূণ্য লাভ করে পরবর্তী জন্মে রাজা বসুরথ হন। শেষে বসুরথকে ম্লেচ্ছদের আক্রমণ থেকে এক দিব্য শক্তি রক্ষা করে, এবং বশিষ্ঠ বলেন। এই ব্রত পালন করলে নিশ্চিতভাবে বিষ্ণুলোক প্রাপ্তি হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে আমলকী একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী আমলকী একাদশী ১৪৩৩ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত ও গোস্বামী মতে
- আমলকী একাদশী আরম্ভঃ বাংলা ২রা চৈত্র ১৪৩৩ (ইংরেজি ১৭ই মার্চ, ২০২৭), বুধবার রাত্রি ২টা ২৬ মিনিট (02:26 AM) থেকে।
- আমলকী একাদশী শেষঃ বাংলা ৩রা চৈত্র ১৪৩৩ (ইংরেজি ১৮ই মার্চ, ২০২৭), বৃহস্পতিবার রাত্রি ১১টা ৫৩ মিনিট (11:53 AM) পর্যন্ত।
- আমলকী একাদশীর উপবাসঃ বাংলা ৩রা চৈত্র ১৪৩৩ (ইংরেজি ১৮ই মার্চ, ২০২৭), বৃহস্পতিবার।
- আমলকী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৪ঠা চৈত্র ১৪৩৩ (ইংরেজি ১৯ই মার্চ, ২০২৭), শুক্রবার সকাল ৯টা ৪৬ মিনিট (09:46 AM) এর মধ্যে।
নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ৪ঠা চৈত্র ১৪৩৩ (ইংরেজি ১৯ই মার্চ, ২০২৭), শুক্রবার।
- একাদশীর পারণঃ বাংলা ৫ই চৈত্র ১৪৩৩ (ইংরেজি ২০শে মার্চ, ২০২৭), শনিবার সকাল ৯টা ৪৬ মিনিট (09:46 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী আমলকী একাদশী ১৪৩২ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত ও গোস্বামী মতে
- আমলকী একাদশী আরম্ভঃ বাংলা ৩রা চৈত্র ১৪৩৩ (ইংরেজি ১৭ই মার্চ, ২০২৭), বুধবার রাত্রি ২টা ৫৪ মিনিট (02:54 AM) থেকে।
- আমলকী একাদশী শেষঃ বাংলা ৪ঠা চৈত্র ১৪৩৩ (ইংরেজি ১৮ই মার্চ, ২০২৭), বৃহস্পতিবার রাত্রি ১২টা ২২ মিনিট (00:22 AM) পর্যন্ত।
- আমলকী একাদশীর উপবাসঃ বাংলা ৪ঠা চৈত্র ১৪৩৩ (ইংরেজি ১৮ই মার্চ, ২০২৭), বৃহস্পতিবার
- আমলকী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ৫ই চৈত্র ১৪৩৩ (ইংরেজি ১৯ই মার্চ, ২০২৭), শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিট (10:15 AM) এর মধ্যে।
নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ৫ই চৈত্র ১৪৩৩ (ইংরেজি ১৯ই মার্চ, ২০২৭), শুক্রবার।
- একাদশীর পারণঃ বাংলা ৬ই চৈত্র ১৪৩৩ (ইংরেজি ২০শে মার্চ, ২০২৭), শনিবার সকাল ১০টা ১৫ মিনিট (10:15 AM) এর মধ্যে।
একাদশীর নামঃ পাপমোচনী একাদশী ১৪৩৩
চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই একাদশী সকল সুখ, সিদ্ধি ও মঙ্গল প্রদান করে এবং মানুষের সমস্ত পাপ মোচন করে বলে এটি “পাপমোচনী” নামে পরিচিত। প্রাচীনকালে চৈত্ররথ উদ্যানে তপস্যারত ঋষিকুমার মেধাবী সুন্দরী অপ্সরা মঞ্জুঘোষার মোহে পড়ে নিজের সাধনা ও ধর্মপথ থেকে বিচ্যুত হন। বহু বছর কেটে যায়, অথচ তাঁরা তা টেরই পান না। পরে মঞ্জুঘোষা মুক্তির উপায় জানতে চাইলে মেধাবী তাকে পাপমোচনী একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। আবার পিতৃগৃহে ফিরে মেধাবী নিজ পাপের প্রায়শ্চিত্ত জানতে চাইলে চ্যবন মুনিও মেধাবীকে একই ব্রতের কথা বলেন। ভক্তিভরে ব্রত পালন করার ফলে মেধাবী তার পাপ থেকে মুক্ত হন এবং পুনরায় তপস্যার ফল লাভ করেন; মঞ্জুঘোষাও শাপমুক্ত হয়ে স্বর্গলোকে গমন করে। এই একাদশী পালন করলে পূর্বসঞ্চিত সব পাপ ক্ষয় হয় এবং এই ব্রতকথা পাঠ বা শ্রবণে সহস্র গোদানের সমান পুণ্য লাভ হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পাপমোচনী একাদশী ও পারণের সময়সূচী ১৪৩৩
ভারতীয় সময় অনুযায়ী পাপমোচনী একাদশী ১৪৩৩ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত ও গোস্বামী মতে
- পাপমোচনী একাদশী আরম্ভঃ বাংলা ১৭ই চৈত্র ১৪৩৩ (ইংরেজি ১লা এপ্রিল, ২০২৭), বৃহস্পতিবার রাত্রি ১১টা ৫৭ মিনিট (23:57 AM) থেকে।
- পাপমোচনী একাদশী শেষঃ বাংলা ১৮ই চৈত্র ১৪৩৩ (ইংরেজি ২রা এপ্রিল, ২০২৭), শুক্রবার রাত্রি ১টা ৪৯ মিনিট (01:49 AM) পর্যন্ত।
- পাপমোচনী একাদশীর উপবাসঃ বাংলা ১৮ই চৈত্র ১৪৩৩ (ইংরেজি ২রা এপ্রিল, ২০২৭), শুক্রবার।
- পাপমোচনী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ১৯শে চৈত্র ১৪৩৩ (ইংরেজি ৩রা এপ্রিল, ২০২৭), শনিবার সকাল ৯টা ৩৮ মিনিট (09:38 AM) এর মধ্যে।
নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ১৯শে চৈত্র ১৪৩৩ (ইংরেজি ৩রা এপ্রিল, ২০২৭), শনিবার।
- একাদশীর পারণঃ বাংলা ২০শে চৈত্র ১৪৩৩ (ইংরেজি ৪ঠা এপ্রিল, ২০২৭), রবিবার সকাল ৯টা ৩৮ মিনিট (09:38 AM) এর মধ্যে।
বাংলাদেশ সময় অনুযায়ী পাপমোচনী একাদশী ১৪৩২ (২০২৭) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ
স্মার্ত ও গোস্বামী মতে
- পাপমোচনী একাদশী আরম্ভঃ বাংলা ১৮ই চৈত্র ১৪৩৩ (ইংরেজি ১লা এপ্রিল, ২০২৭), বৃহস্পতিবার রাত্রি ১২টা ২৬ মিনিট (00:26 AM) থেকে।
- পাপমোচনী একাদশী শেষঃ বাংলা ১৯ই চৈত্র ১৪৩৩ (ইংরেজি ২রা এপ্রিল, ২০২৭), শুক্রবার রাত্রি ২টা ১৮ মিনিট (02:18 AM) পর্যন্ত।
- পাপমোচনী একাদশীর উপবাসঃ বাংলা ১৯ই চৈত্র ১৪৩৩ (ইংরেজি ২রা এপ্রিল, ২০২৭), শুক্রবার।
- পাপমোচনী একাদশীর পারণের সময়সূচীঃ বাংলা ২০শে চৈত্র ১৪৩৩ (ইংরেজি ৩রা এপ্রিল, ২০২৭), শনিবার সকাল ৮টা ৪০ মিনিট (08:40 AM) গতে ও সকাল ১০টা ০৮ মিনিট (10:08 AM) এর মধ্যে।
নিম্বার্ক মতে
- একাদশীর দিনঃ বাংলা ২০শে চৈত্র ১৪৩৩ (ইংরেজি ৩রা এপ্রিল, ২০২৭), শনিবার।
- একাদশীর পারণঃ বাংলা ২১শে চৈত্র ১৪৩৩ (ইংরেজি ৪ঠা এপ্রিল, ২০২৭), রবিবার সকাল ৮টা ৪০ মিনিট (08:40 AM) গতে ও সকাল ১০টা ০৮ মিনিট (10:08 AM) এর মধ্যে।
উপসংহার
সুপ্রিয় পাঠক, আশা করি আমাদের প্রস্তুতকৃত এই একাদশী তালিকা ১৪৩৩ থেকে আপনারা উপকৃত হবেন। ইংরেজী ২০২৬-২০২৭ সালের এই একাদশী তালিকায় একাদশী তিথির শুরুর তারিখ, বার, ও সময়, একাদশী তিথির শেষ হওয়ার তারিখ, বার ও সময়, একাদশীর উপবাসের দিন/তারিখ এবং একাদশীর পারণের দিন/তারিখ ও সময় নির্ভুলভাবে উল্লেখ করা হয়েছে। সেইসাথে স্মার্ত নিম্বার্ক ও গোস্বামী মতে একাদশীর সময় নির্ঘণ্টে যে সামান্য মতভেদ রয়েছে সেটিও এই তালিকায় উল্লেখ রয়েছে। এছাড়াও প্রতিটি একাদশীর সময় নির্ঘণ্ট ভারত ও বাংলাদেশের সময়/তারিখ অনুসারে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে যা সকল দেশের এবং মতের ভক্তদেরকে উপকৃত করবে বলে আমাদের বিশ্বাস। ভক্তিভরে একাদশী ব্রত পালন করুন এবং ঈশ্বরের কৃপা লাভ করুন এই আমাদের কামনা।
বিশেষ দ্রষ্টব্যঃ এই একাদশী তালিকা প্রস্তুত করার জন্য ভারতীয় বেনীমাধব শীলের ফুল পঞ্জিকা এবং বাংলাদেশী নবযুগ পঞ্জিকার সাহায্য নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
একাদশী তালিকা ২০২৬ (১৪৩২-১৪৩৩) | ব্রত উপবাস ও পারণের সময়সূচী (ভারত ও বাংলাদেশ)
একাদশী তালিকা ২০২৭ (১৪৩৩-১৪৩৪) | ব্রত উপবাস ও পারণের সময়সূচী | (ভারত ও বাংলাদেশ)
একাদশী কী? কিভাবে একাদশী আবির্ভাব হলো, একাদশী পালনের নিয়মাবলী, একাদশী মাহাত্ম্য