একাদশী তালিকা ২০২৬ (১৪৩২-১৪৩৩) | ব্রত উপবাস ও পারণের সময়সূচী | Ekadashi List 2026 | [ভারত ও বাংলাদেশ]

বাংলা পঞ্জিকা অনুযায়ী ২০২৬ সালের একাদশী তালিকা (Ekadashi List 2026 / Ekadashi Chart 2026) নিয়ে আজকের এই আয়োজন। সাধারণত একটি বছরে মোট ২৪টি একাদশী পালন করা হয়। এর মধ্যে রয়েছে পৌষ পুত্রদা একাদশী, ষটতিলা একাদশী, ভৈমী বা জয়া একাদশী, বিজয়া একাদশী, আমলকী বা আমলকীব্রত একাদশী, পাপমোচনী একাদশী, কামদা একাদশী, বরুথিনী একাদশী, মোহিনী একাদশী, অপরা একাদশী, পাণ্ডবা বা নির্জলা একাদশী, যোগিনী একাদশী, শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী, কামিকা একাদশী, শ্রাবণ পুত্রদা বা পবিত্রা বা পবিত্রারোপণ বা পবিত্রারোপণী একাদশী, অন্নদা বা অজা একাদশী, পদ্মা বা প্বার্শ বা প্বার্শপরিবর্তনী বা জয়ন্তী একাদশী, ইন্দিরা একাদশী, পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী, রমা একাদশী, উত্থান বা প্রবোধিনী একাদশী, উৎপন্না একাদশী, মোক্ষদা একাদশী ও সফলা একাদশী। এছাড়া কোনো বছরে অধিমাস, পুরুষোত্তম মাস বা মলমাস থাকলে সেই মাসে আরও দুটি একাদশী থাকে, যেগুলোর নাম পদ্মিনি ও পরমা বা কমলা। বৈষ্ণব ভক্তবৃন্দের জন্য এই একাদশী তালিকা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে একাদশীর উপবাসের দিন ও পারণের সময়সূচীতে স্মার্ত, নিম্বাক ও গোস্বামী সম্প্রদায়ের মধ্যে মতপার্থক্য দেখা যায়। তাই আসুন, ভারত ও বাংলাদেশের সময় অনুসারে ২০২৬ সালের, অর্থাৎ বাংলা ১৪৩২-১৪৩৩ সালের স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মত অনুসারে সঠিক, পূর্ণাঙ্গ এবং নির্ভুল একাদশী তালিকা জেনে নেওয়া যাক।

একাদশী তালিকা জানুয়ারী, ২০২৬ (পৌষ / মাঘ, ১৪৩২) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ

আলোচ্যসূচী

একাদশীর নামঃ ষটতিলা একাদশী ২০২৬

মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে ভবিষ্যোত্তর পুরাণে। মহাত্মা যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ জানান, এই একাদশীর মূল বৈশিষ্ট্য হলো ছয় প্রকারে তিল ব্যবহার তথা তিল দিয়ে স্নান, তিল ধারণ, তিলমিশ্রিত জল দিয়ে তর্পণ, তিলভক্ষণ, তিলদান এবং তিল দিয়ে পূজা। এই ছয় বিধির মাধ্যমেই সর্বপাপ নাশ হয় বলে এর নাম ষটতিলা। ব্রতের বিধান হিসেবে শুচিতা, জিতেন্দ্রিয় অবস্থায় কৃষ্ণপূজা, হোম, নৈবেদ্য নিবেদন, ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, বস্ত্র, ছাতা, গাভী ও তিলদান করার কথা বলা হয়েছে। ষটতিলা একাদশীর মাহাত্ম্য বর্ণনায় উঠে এসেছে এক ব্রাহ্মণীর দানশীলতা ও তপস্যার কথা। তিনি ব্রত পালন করলেও অন্নদান না করায় এক বিশেষ অভাবের শিক্ষা পান। পরে দেবতাদের পত্নীদের কাছ থেকে ষটতিলা ব্রতের পুণ্যফল পেয়ে তাঁর দারিদ্র্য দূর হয়, ঘর ধন-ধান্যে পূর্ণ হয় এবং তিনি দিব্যকান্তি লাভ করেন। ষটতিলা একাদশীতে অতিরিক্ত ভোগবাসনা ও কৃপণতা ত্যাগ করে সাধ্যমতো তিল, অন্ন ও বস্ত্র দান করলে দারিদ্র্য, দুর্ভাগ্য ও পাপ দূর হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে ষটতিলা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে ষটতিলা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী পৌষ ষটতিলা একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • ষটতিলা একাদশী আরম্ভঃ ইংরেজি ১৩ই জানুয়ারী, ২০২৬, (বাংলা ২৮শে পৌষ, ১৪৩২) মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিট (16:15 PM) থেকে।
  • ষটতিলা একাদশী শেষঃ ইংরেজি ১৪ই জানুয়াররী, ২০২৬, (বাংলা ২৯শে পৌষ, ১৪৩২) বুধবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিট (18:24 PM) পর্যন্ত।
  • ষটতিলা একাদশীর উপবাসঃ ইংরেজি ১৪ই জানুয়াররী, ২০২৬, (বাংলা ২৯শে পৌষ, ১৪৩২) বুধবার।
  • ষটতিলা একাদশীর পারণের সময়সূচীঃ ১৫ই জানুয়ারী, ২০২৬, (বাংলা ১লা মাঘ, ১৪৩২) বৃহস্পতিবার সকাল ১০ঃ০০ (10:00 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী পৌষ ষটতিলা একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • ষটতিলা একাদশী আরম্ভঃ ইংরেজি ১৩ই জানুয়ারী, ২০২৬, (বাংলা ২৯শে পৌষ, ১৪৩২) মঙ্গলবার বিকাল ৪টা ৪৩ মিনিট (16:43 PM) থেকে।
  • ষটতিলা একাদশী শেষঃ ইংরেজি ১৪ই জানুয়ারী, ২০২৬, (বাংলা ৩০শে পৌষ, ১৪৩২) বুধবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট (18:52 PM)পর্যন্ত।
  • ষটতিলা একাদশীর উপবাসঃ ইংরেজি ১৪ই জানুয়াররী, ২০২৬, (বাংলা ৩০শে পৌষ, ১৪৩২) বুধবার।
  • ষটতিলা একাদশীর পারণের সময়সূচীঃ ১৫ই জানুয়ারী, ২০২৬, (বাংলা ১লা মাঘ, ১৪৩২) বৃহস্পতিবার সকাল ১০ঃ২৮ (10:28 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  ষটতিলা একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশীর নামঃ জয়া বা ভৈমী একাদশী ২০২৬

ভৈমী বা জয়া একাদশী হলো মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী, যা বিভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন নামে উল্লেখ আছে। ভবিষ্যোত্তর পুরাণে এটি ‘জয়া’ নামে বর্ণিত, আর শ্রীগরুড়পুরাণে একই তিথিকে ‘ভৈমী’ একাদশী বলা হয়েছে। এই ব্রতকে সর্বপাপবিনাশিনী, পবিত্র, সর্বকামদায়িনী এবং মুক্তিদায়িনী বলা হয়েছে। জয়া বা ভৈমী একাদশীর ব্রত মাহাত্ম্যে বলা হয়েছে স্বর্গের গন্ধর্ব মাল্যবান ও অপ্সরা পুষ্পবন্তী ইন্দ্রসভায় পরস্পরের প্রতি আসক্ত হয়ে নৃত্য-গীতে ভুল করেন। এতে ক্রুদ্ধ ইন্দ্র তাদের পিশাচযোনীতে অভিশাপ দেন। হিমালয়ে কষ্টের মধ্যে তারা একদিন অশ্বত্থবৃক্ষতলে নির্জলা ও উপবাসে জয়া একাদশী পালন করে। ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হয়, তারা পূর্বরূপ ফিরে পায় এবং স্বর্গে ফিরে যায়। ইন্দ্রও তাদের এই মুক্তিতে বিস্মিত হন এবং জানান যে একাদশী ব্রত ও কৃষ্ণভক্তি সর্বোচ্চ পূজ্য। এছাড়াও, এই ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপও নাশ করে, সব দান, যজ্ঞ ও তীর্থের ফল প্রদান করে এবং শেষে বৈকুণ্ঠবাসের পথ খুলে দেয়। জয়া বা ভৈমী একাদশীর ব্রতকথা শ্রবণ বা পাঠ করলে অগ্নিষ্টোম যজ্ঞের ফল লাভ হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে জয়া বা ভৈমী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে জয়া বা ভৈমী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী জয়া বা ভৈমী একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • জয়া বা ভৈমী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৮শে জানুয়ারী, ২০২৬, (বাংলা ১৪ই মাঘ, ১৪৩২) বুধবার দুপুর ২টা ২১ মিনিট (14:21 PM) থেকে।
  • জয়া বা ভৈমী একাদশী শেষঃ ইংরেজি ২৯শে জানুয়ারী, ২০২৬, (বাংলা ১৫ই মাঘ, ১৪৩২) বৃহস্পতিবার দুপুর ১২টা (12:00 PM) পর্যন্ত।
  • জয়া বা ভৈমী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৯শে জানুয়ারী, ২০২৬, (বাংলা ১৫ই মাঘ, ১৪৩২) বৃহস্পতিবার।
  • জয়া বা ভৈমী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ৩০শে জানুয়ারী, ২০২৬, (বাংলা ১৬ই মাঘ, ১৪৩২) শুক্রবার সকাল ৯টা ৪৩ মিনিটের (09:43 AM) মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী জয়া বা ভৈমী একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • জয়া বা ভৈমী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৮শে জানুয়ারী, ২০২৬, (বাংলা ১৪ই মাঘ, ১৪৩২) বুধবার দুপুর ২টা ৫০ মিনিট (14:50 PM) থেকে।
  • জয়া বা ভৈমী একাদশী শেষঃ ইংরেজি ২৯শে জানুয়ারী, ২০২৬, (বাংলা ১৫ই মাঘ, ১৪৩২) বৃহস্পতিবার দুপুর ১২টা ২৮ মিনিট (12:28 PM) পর্যন্ত।
  • জয়া বা ভৈমী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৯শে জানুয়ারী, ২০২৬, (বাংলা ১৫ই মাঘ, ১৪৩২) বৃহস্পতিবার।
  • জয়া বা ভৈমী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ৩০শে জানুয়ারী, ২০২৬, (বাংলা ১৬ই মাঘ, ১৪৩২) শুক্রবার সকাল ১০টা ১২ মিনিটের (09:43 AM) মধ্যে।

আরও পড়ুনঃ  ভৈমী বা জয়া একাদশী কি? ভৈমী একাদশীর মাহাত্ম্য

একাদশী তালিকা ফেব্রুয়ারী, ২০২৬ (মাঘ / ফাল্গুন, ১৪৩২) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ

একাদশীর নামঃ বিজয়া একাদশী ২০২৬

স্কন্দপুরাণে বর্ণিত বিজয়া একাদশীর মাহাত্ম্য জানা যায় যুধিষ্ঠির ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যকার কথোপকথনের মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী পাপবিনাশকারী, জয়দায়িনী এবং বিজয় প্রদানকারী। এ প্রসঙ্গে ভগবান শ্রীরামচন্দ্রের লঙ্কা অভিযানের কাহিনী উল্লেখ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। সীতাহরণ হওয়ার পর রামচন্দ্র সমুদ্রের তীরে পৌঁছে কীভাবে সমুদ্র পার হবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন। তখন লক্ষ্মণের পরামর্শে তিনি ঋষি বকদালভ্যের আশ্রমে যান। ঋষি তাঁকে বিজয়া একাদশী ব্রত পালনের বিধি জানান। দশমী তিথি থেকে কলস প্রস্তুত কর, একাদশীতে বিষ্ণুপূজা করে, রাত্রি জাগরণ করে, হরিকীর্তন ও দ্বাদশীতে কলস বিসর্জন করে এই ব্রত পালন করা হয়। এই ব্রত পালন করে শ্রীরাম সমুদ্র পার হন, লঙ্কা জয় করেন এবং রাবণবধ ও সীতা উদ্ধারে সফল হন। তাই এই একাদশী যথাবিধি পালন করলে সংসারে জয় এবং পরলোকে অক্ষয় সুখ লাভ হয়। এছাড়াও বিজয়া একাদশীর ব্রতকথা শ্রবণ বা কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে বিজয়া একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে বিজয়া একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী বিজয়া একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • বিজয়া একাদশী আরম্ভঃ ইংরেজি ১২ই ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ২৯শে মাঘ, ১৪৩২) বৃহস্পতিবার দুপুর ১২টা (12:00 PM) থেকে।
  • বিজয়া একাদশী শেষঃ ইংরেজি ১৩ই ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ৩০শে মাঘ, ১৪৩২) শুক্রবার দুপুর ১টা ৫৭ মিনিট (13:57 PM) পর্যন্ত।
  • বিজয়া একাদশীর উপবাসঃ ইংরেজি ১৩ই ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ৩০শে মাঘ, ১৪৩২) শুক্রবার।
  • বিজয়া একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১৪ই ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ১লা ফাল্গুন, ১৪৩২) শনিবার সকাল ১০টা (10:00 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী বিজয়া একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • বিজয়া একাদশী আরম্ভঃ ইংরেজি ১২ই ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ২৯শে মাঘ, ১৪৩২) বৃহস্পতিবার দুপুর ১২টা ২৯ মিনিট (12:29 PM) থেকে।
  • বিজয়া একাদশী শেষঃ ইংরেজি ১৩ই ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ৩০শে মাঘ, ১৪৩২) শুক্রবার দুপুর ২টা ২৬ মিনিট (14:26 PM) পর্যন্ত।
  • বিজয়া একাদশীর উপবাসঃ ইংরেজি ১৩ই ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ৩০শে মাঘ, ১৪৩২) শুক্রবার।
  • বিজয়া একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১৪ই ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ১লা ফাল্গুন, ১৪৩২) শনিবার সকাল ১০টা ২৮ মিনিটের (10:28 AM) মধ্যে।

আরও পড়ুনঃ  বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশীর নামঃ আমলকী বা আমলকীব্রত একাদশী ২০২৬

ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম আমলকী একাদশী। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ এই ব্রতের মাহাত্ম্য এইভাবে উল্লেখ করেছিলেন যে, এই ব্রত বিষ্ণুলোকে গমনের পথ সুগম করে এবং আমলকী বৃক্ষের তলায় রাত্রি জাগরণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। এই ব্রত মাহাত্ম্যে আমলকী বৃক্ষকে অত্যন্ত পবিত্র বলা হয়েছে; এর স্মরণ, দর্শন ও ফলভক্ষণে বিশেষ পুণ্য অর্জিত হয়, কারণ এতে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের অধিষ্ঠান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। একদা বৈদিশ নগরের রাজা চৈত্ররথ প্রজাদের নিয়ে ভক্তিভরে আমলকী একাদশী পালন করেন। সেই সময় এক ব্যাধও অজান্তে ব্রতকথা শোনে ও রাত্রি জাগরণ করে, যার ফলে পরবর্তী জন্মে সে বিদূরথ রাজার পুত্র বসুরথ নামে জন্ম নিয়ে পরম বিষ্ণুভক্ত রাজা হয়েছিলেন। একবার শত্রুরা তাকে আক্রমণ করতে এলে এক দিব্য নারী আবির্ভূত হয়ে তাকে রক্ষা করে। শেষে দৈববাণীতে জানা যায়, শরণাগতকে রক্ষা করেন স্বয়ং ভগবান কেশব। তাই আমলকী একাদশী পালন করলে পাপক্ষয়, ভক্তি, সুরক্ষা এবং বিষ্ণুলোকে গতি লাভ হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে আমলকী বা আমলকীব্রত একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে আমলকী বা আমলকীব্রত একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী আমলকী বা আমলকীব্রত একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

স্মার্ত ও গোস্বামী মতে

  • আমলকী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৬শে ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ১৩ই ফাল্গুন, ১৪৩২) বৃহস্পতিবার রাত্রি ১২টা ৩০ মিনিট (00:30 AM) থেকে।
  • আমলকী একাদশী শেষঃ ইংরেজি ২৭শে ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ১৪ই ফাল্গুন, ১৪৩২) শুক্রবার রাত্রি ১০টা ২৩ মিনিট (10:23 PM) পর্যন্ত।
  • আমলকী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৭শে ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ১৪ই ফাল্গুন, ১৪৩২) শুক্রবার।
  • আমলকী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৮শে ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ১৫ই ফাল্গুন, ১৪৩২) শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটের (09:55 AM) মধ্যে।

নিম্বার্ক মতে

  • একাদশীর দিনঃ ইংরেজি ২৮শে ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ১৫ই ফাল্গুন, ১৪৩২) শনিবার।
  • একাদশীর পারণঃ ইংরেজি ১লা মার্চ, ২০২৬, (বাংলা ১৬ই ফাল্গুন, ১৪৩২) শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটের (09:55 AM) মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী আমলকী বা আমলকীব্রত একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

স্মার্ত ও গোস্বামী মতে

  • আমলকী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৬শে ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ১৩ই ফাল্গুন, ১৪৩২) বৃহস্পতিবার রাত্রি ১২টা ৫৯ মিনিট (00:59 AM) থেকে।
  • আমলকী একাদশী শেষঃ ইংরেজি ২৭শে ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ১৪ই ফাল্গুন, ১৪৩২) শুক্রবার রাত্রি ১০টা ৫২ মিনিট (10:52 PM) পর্যন্ত।
  • আমলকী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৭শে ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ১৪ই ফাল্গুন, ১৪৩২) শুক্রবার।
  • আমলকী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৮শে ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ১৫ই ফাল্গুন, ১৪৩২) শনিবার সকাল ১০টা ২৮ মিনিটের (10:28 AM) মধ্যে।

নিম্বার্ক মতে

  • একাদশীর দিনঃ ইংরেজি ২৮শে ফেব্রুয়ারী, ২০২৬, (বাংলা ১৫ই ফাল্গুন, ১৪৩২) শনিবার।
  • একাদশীর পারণঃ ইংরেজি ১লা মার্চ, ২০২৬, (বাংলা ১৬ই ফাল্গুন, ১৪৩২) রবিবার সকাল ১০টা ২৮ মিনিটের (10:28 AM) মধ্যে।

আরও পড়ুনঃ  আমলকী বা আমলকীব্রত একাদশীর ব্রত মাহাত্ম্য

একাদশী তালিকা মার্চ, ২০২৬ (ফাল্গুন / চৈত্র, ১৪৩২) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ

একাদশীর নামঃ পাপমোচনী একাদশী ২০২৬

পাপমোচনী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী সকল পাপ নাশ করে বলে এর নাম পাপমোচনী। এই একাদশীর মাহাত্ম্য থেকে জানা যায়, মেধাবী নামের এক ঋষিকুমার মঞ্জুঘোষা নামের এক সুন্দরী অপ্সরার প্রলোভনে তপস্যা থেকে বিচ্যুত হন এবং দীর্ঘ সময় সংসর্গে ডুবে থাকেন। পরে অপ্সরা বিদায় নিতে চাইলে ঋষি তাঁকে আরও কিছু সময় থাকতে বলেন। অনেক বছর কেটে যাওয়ার পর অপ্সরা নিজেই তাঁকে স্মরণ করিয়ে দেয় যে দীর্ঘকাল কেটে গেছে। তখন মেধাবী নিজের ভয়ংকর পতন বুঝতে পেরে ক্রুদ্ধ হয়ে অপ্সরাকে পিশাচী হওয়ার শাপ দেন। অপ্সরা শাপমোচনের উপায় চাইলে মেধাবী জানান যে পাপমোচনী একাদশী ব্রত পালনে সব পাপ দূর হয়। পরে মেধাবীর পিতা চ্যবন মুনিও মেধাবীকে এই একই উপদেশ দেন। মেধাবী ভক্তিসহকারে ব্রত পালন করে পাপমুক্ত হন এবং পূর্বের তপস্যার ফল ফিরে পান। মঞ্জুঘোষাও এই ব্রত পালন করে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহ লাভ করে স্বর্গে যায়। তাই এই একাদশী ব্রত, এর কথা শোনা ও পাঠ করা মহাপুণ্যদায়ক বলে বর্ণিত হয়েছে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পাপমোচনী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পাপমোচনী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী পাপমোচনী একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

পাপমোচনী একাদশী আরম্ভঃ ইংরেজি ১৪ই মার্চ, ২০২৬, (বাংলা ২৯শে ফাল্গুন, ১৪৩২) শনিবার সকাল ৬টা ০৮ মিনিট (06:08 AM) থেকে।
পাপমোচনী একাদশী শেষঃ ইংরেজি ১৫ই মার্চ, ২০২৬, (বাংলা ৩০শে ফাল্গুন, ১৪৩২) রবিবার সকাল ৭টা ১৮ মিনিট (07:18 AM) পর্যন্ত।
পাপমোচনী একাদশীর উপবাসঃ ইংরেজি ১৫ই মার্চ, ২০২৬, (বাংলা ৩০শে ফাল্গুন, ১৪৩২) রবিবার।
পাপমোচনী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১৬ই মার্চ, ২০২৬, (বাংলা ১লা চৈত্র, ১৪৩২) সোমবার সকাল ৭টা ৫৯ মিনিট (07:59 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী পাপমোচনী একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

পাপমোচনী একাদশী আরম্ভঃ ইংরেজি ১৪ই মার্চ, ২০২৬, (বাংলা ২৯শে ফাল্গুন, ১৪৩২) শনিবার সকাল ৬টা ৩৬ মিনিট (06:36 AM) থেকে।
পাপমোচনী একাদশী শেষঃ ইংরেজি ১৫ই মার্চ, ২০২৬, (বাংলা ১লা চৈত্র, ১৪৩২) রবিবার সকাল ৭টা ৪৭ মিনিট (07:47 AM) পর্যন্ত।
পাপমোচনী একাদশীর উপবাসঃ ইংরেজি ১৫ই মার্চ, ২০২৬, (বাংলা ১লা চৈত্র, ১৪৩২) রবিবার।
পাপমোচনী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১৬ই মার্চ, ২০২৬, (বাংলা ২রা চৈত্র, ১৪৩২) সোমবার সকাল ৮টা ২৮ মিনিট (08:28 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  পাপমোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য

একাদশীর নামঃ কামদা একাদশী ২০২৬

চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রতকে বরাহপুরাণে অত্যন্ত পবিত্র ও পাপনাশক বলে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীভগবান এই ব্রতের মাহাত্ম্য ব্যাখ্যা করেন এবং বশিষ্ঠ-দিলীপ সংলাপের একটি কাহিনী উল্লেখ করেন। কাহিনীতে দেখা যায়, গন্ধর্ব ললিত রাজসভায় গান গাইতে গিয়ে স্ত্রী ললিতার কথা মনে করে তাল-লয়ে ভুল করেন। এতে ক্রুদ্ধ হয়ে রাজা পুন্ডরীক তাকে রাক্ষস হওয়ার অভিশাপ দেন। পরে ললিতা গভীর বনে ঋষ্যশৃঙ্গের আশ্রমে গিয়ে স্বামীর মুক্তির উপায় জানতে চান। ঋষি তাকে কামদা একাদশী পালন করতে বলেন এবং তার পূণ্যফল স্বামীর উদ্দেশ্যে অর্পণ করতে নির্দেশ দেন। ললিতা সেই বিধি অনুযায়ী ব্রত পালন করলে ললিতের পিশাচত্ব দূর হয়ে তিনি দিব্যদেহ লাভ করেন এবং স্ত্রীসহ গন্ধর্বলোকে ফিরে যান। এই ব্রতকে ব্রহ্মহত্যা নাশকারী, পিশাচত্ব দূরকারী হিসেবে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও এই একাদশীর মাহাত্ম্য শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ করা যায়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে কামদা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে কামদা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী কামদা একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • কামদা একাদশী আরম্ভঃ ইংরেজি ২৮শে মার্চ, ২০২৬, (বাংলা ১৩ই চৈত্র, ১৪৩২) শনিবার সকাল ১০টা ২৭ মিনিট (10:27 AM) থেকে।
  • কামদা একাদশী শেষঃ ইংরেজি ২৯শে মার্চ, ২০২৬, (বাংলা ১৪ই চৈত্র, ১৪৩২) রবিবার সকাল ৮টা ৫১ মিনিট (08:51 AM) পর্যন্ত।
  • কামদা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৯শে মার্চ, ২০২৬, (বাংলা ১৪ই চৈত্র, ১৪৩২) রবিবার।
  • কামদা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ৩০শে মার্চ, ২০২৬, (বাংলা ১৫ই চৈত্র, ১৪৩২) সোমবার সকাল ৭টা ৩৮ মিনিট (07:38 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী কামদা একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • কামদা একাদশী আরম্ভঃ ইংরেজি ২৮শে মার্চ, ২০২৬, (বাংলা ১৪ই চৈত্র, ১৪৩২) শনিবার সকাল ১০টা ৫৬ মিনিট (10:56 AM) থেকে।
  • কামদা একাদশী শেষঃ ইংরেজি ২৯শে মার্চ, ২০২৬, (বাংলা ১৫ই চৈত্র, ১৪৩২) রবিবার সকাল ৯টা ২০ মিনিট (09:20 AM) পর্যন্ত।
  • কামদা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৯শে মার্চ, ২০২৬, (বাংলা ১৫ই চৈত্র, ১৪৩২) রবিবার।
  • কামদা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ৩০শে মার্চ, ২০২৬, (বাংলা ১৬ই চৈত্র, ১৪৩২) সোমবার সকাল ৮টা ০৭ মিনিট (08:07 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  কামদা একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশী তালিকা এপ্রিল, ২০২৬ (চৈত্র, ১৪৩২ / বৈশাখ, ১৪৩৩) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ

একাদশীর নামঃ বরুথিনী একাদশী ২০২৬

বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বরুথিনী একাদশী বলা হয়, এবং ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংলাপে এর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই ব্রত ইহলোক ও পরলোকে সুখ, সৌভাগ্য, পাপক্ষয় এবং মুক্তি প্রদান করে। এমনকি দুর্ভাগ্যও দূর হয়, আর ভক্তকে সর্বপ্রকার কল্যাণ দান করে। এ ব্রতের মহিমা এতই তাৎপর্যপূর্ণ যে মান্ধাতা, ধুন্ধুমারসহ বহু রাজা এবং স্বয়ং মহাদেবও এই ব্রত পালন করে দিব্যধাম লাভ করেছেন। বরুথিনী একাদশী মাহাত্ম্যে দানের শ্রেষ্ঠত্বও ব্যাখ্যা করা হয়েছে। অন্নদান, কন্যাদান, গোদান, বিদ্যাদান এসবকিছুর চেয়ে বরুথিনী একাদশী ব্রত শ্রেষ্ঠ এবং এর ফল বিদ্যাদানের সমতুল্য বলে উল্লেখ করা হয়েছে। বরুথিনী ব্রত পালন করার জন্য দশমী, একাদশী ও দ্বাদশী তিথিতে নির্দিষ্ট কিছু ভোগ-বিলাস, অনাচার, মিথ্যা, হিংসা, চুরি, নেশা, পরনিন্দা ইত্যাদি বর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন হরিবাসরে রাত্রিজাগরণ ও বিষ্ণুপূজা করলে সর্বপাপ নাশ হয় এবং শ্রদ্ধাভরে এই ব্রতকথা শ্রবণ বা পাঠ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ও বিষ্ণুলোকে গতি হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে বরুথিনী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে বরুথিনী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী বরুথিনী একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • বরুথিনী একাদশী আরম্ভঃ ইংরেজি ১২ই এপ্রিল, ২০২৬, (বাংলা ২৮শে চৈত্র, ১৪৩২) রবিবার রাত্রি ৯টা ৩২ মিনিট (21:32 PM) থেকে।
  • বরুথিনী একাদশী শেষঃ ইংরেজি ১৩ই এপ্রিল, ২০২৬, (বাংলা ২৯শে চৈত্র, ১৪৩২) সোমবার রাত্রি ৯টা ৩৯ মিনিট (21:39 PM) পর্যন্ত।
  • বরুথিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ১৩ই এপ্রিল, ২০২৬, (বাংলা ২৯শে চৈত্র, ১৪৩২) সোমবার।
  • বরুথিনী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১৪ই এপ্রিল, ২০২৬, (বাংলা ৩০শে চৈত্র, ১৪৩২) মঙ্গলবার সকাল ৯টা ৩৩ মিনিট (09:33 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী বরুথিনী একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • বরুথিনী একাদশী আরম্ভঃ ইংরেজি ১২ই এপ্রিল, ২০২৬, (বাংলা ২৯শে চৈত্র, ১৪৩২) রবিবার রাত্রি ১০টা ০১ মিনিট (22:01 PM) থেকে।
  • বরুথিনী একাদশী শেষঃ ইংরেজি ১৩ই এপ্রিল, ২০২৬, (বাংলা ৩০শে চৈত্র, ১৪৩২) সোমবার রাত্রি ১০টা ০৭ মিনিট (22:07 PM) পর্যন্ত।
  • বরুথিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ১৩ই এপ্রিল, ২০২৬, (বাংলা ৩০শে চৈত্র, ১৪৩২) সোমবার।
  • বরুথিনী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১৪ই এপ্রিল, ২০২৬, (বাংলা ১লা বৈশাখ, ১৪৩২) মঙ্গলবার সকাল ৯টা ৫৭ মিনিট (09:57 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  বরুথিনী একাদশীর ব্রত মাহাত্ম্য

একাদশীর নামঃ মোহিনী একাদশী ২০২৬

মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, যা সংসারের মোহ-মায়া কাটিয়ে জীবকে পাপমুক্তি ও ভগবৎপ্রেমের পথে এগিয়ে দেয়। শাস্ত্রে বলা হয়েছে, এই ব্রতের মাহাত্ম্যের সঙ্গে জড়িয়ে আছে ভগবান শ্রীবিষ্ণুর মোহিনী অবতারের কাহিনী। দেবরাজ ইন্দ্র ও মহর্ষি দুর্বাসার ঘটনার পর দেবতারা স্বর্গচ্যুত হলে বিষ্ণুর নির্দেশে সমুদ্র মন্থন করেন দেবতা ও অসুরগণ, এবং সেই উত্তোলিত অমৃত অসুরদের হাত থেকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। এই মোহিনী রূপই মোহিনী একাদশীর মাহাত্ম্যের ভিত্তি। কুর্মপুরাণ অনুযায়ী, এই ব্রত সর্বপাপ নাশ করে, দুঃখ দূর করে এবং জীবকে বৈকুণ্ঠগামী করে। ধৃষ্টবুদ্ধির কাহিনীতে দেখা যায়, চরম পাপাচারী, ব্যভিচারী ও চোরও কৌণ্ডিন্য ঋষির উপদেশে মোহিনী একাদশী পালন করে মুক্তি লাভ করে। ব্রত পালনের নিয়ম হিসেবে প্রাতঃস্নান, শুদ্ধবস্ত্র পরিধান, বিষ্ণুপূজা, পুষ্প-চন্দন-তিল-ফল নিবেদন, সারাদিন নামসংকীর্তন, এবং পরদিন ব্রাহ্মণকে দানসহ পারণ করার বিধান উল্লেখ করা হয়েছে। মোহিনী একাদশীর মূল উপজীব্য হলো, নিষ্ঠা ও ভক্তিভরে এই ব্রত পালন করলে বহু জন্মের পাপও নষ্ট হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে মোহিনী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে মোহিনী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী মোহিনী একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • মোহিনী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৬শে এপ্রিল, ২০২৬, (বাংলা ১২ই বৈশাখ, ১৪৩৩) রবিবার রাত্রি ৮টা ৪৪ মিনিট (20:44 PM) থেকে।
  • মোহিনী একাদশী শেষঃ ইংরেজি ২৭শে এপ্রিল, ২০২৬, (বাংলা ১৩ই বৈশাখ, ১৪৩৩) সোমবার রাত্রি ৭টা ৫৬ মিনিট (19:56 PM) পর্যন্ত।
  • মোহিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৭শে এপ্রিল, ২০২৬, (বাংলা ১৩ই বৈশাখ, ১৪৩৩) সোমবার।
  • মোহিনী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৮শে এপ্রিল, ২০২৬, (বাংলা ১৪ই বৈশাখ, ১৪৩৩) মঙ্গলবার সকাল ৯টা ২৭ মিনিট (07:27 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী মোহিনী একাদশী ২০২৬ (১৪৩২) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • মোহিনী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৬শে এপ্রিল, ২০২৬, (বাংলা ১৩ই বৈশাখ, ১৪৩৩) রবিবার রাত্রি ৯টা ১৩ মিনিট (21:13 PM) থেকে।
  • মোহিনী একাদশী শেষঃ ইংরেজি ২৭শে এপ্রিল, ২০২৬, (বাংলা ১৪ই বৈশাখ, ১৪৩৩) সোমবার রাত্রি ৮টা ২৪ মিনিট (20:24 PM) পর্যন্ত।
  • মোহিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৭শে এপ্রিল, ২০২৬, (বাংলা ১৪ই বৈশাখ, ১৪৩৩) সোমবার।
  • মোহিনী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৮শে এপ্রিল, ২০২৬, (বাংলা ১৫ই বৈশাখ, ১৪৩৩) মঙ্গলবার সকাল ৯টা ৫৬ মিনিট (09:565 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য || Mohini Ekadashi Mahatmya ||

একাদশী তালিকা মে, ২০২৬ (বৈশাখ / জ্যৈষ্ঠ, ১৪৩৩) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ

একাদশীর নামঃ অপরা একাদশী ২০২৬

মহারাজ যুধিষ্ঠিরে ভগবান শ্রীকৃষ্ণে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী সম্পর্কে বর্ণনা করেছিলেন। এই একাদশী অত্যন্ত পুণ্যদায়ক, মহাপাপ নাশকারী এবং পুত্রদায়িনী ব্রত হিসেবে বর্ণিত। এই ব্রত পালন করলে ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ, মিথ্যা সাক্ষ্যদান, ওজনের প্রতারণা, শাস্ত্রের ভুল ব্যাখ্যা, মিথ্যা জ্যোতিষ গণনা ও মিথ্যা চিকিৎসার মতো গুরুতর পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। এমনকি যে ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে স্বধর্ম ত্যাগ করে, সেও এই ব্রত পালনে মুক্তি ও স্বর্গগতি লাভ করতে পারে। অপরা একাদশীর মাহাত্ম্য এত বেশি যে এটি বিভিন্ন পবিত্র তীর্থস্নান, দান, যজ্ঞ, কেদারনাথ ও বদরিকাশ্রম দর্শন, গয়ায় পিণ্ডদান, কাশীতে উপবাস ইত্যাদির সমান বা তারও বেশি ফল প্রদান করে। ব্রতটি পাপরূপ অন্ধকার দূরকারী সূর্য, পাপরূপ বৃক্ষের কুঠার এবং দগ্ধকারী অগ্নির মতো। শেষে বলা হয়েছে, এই ব্রত করে বিষ্ণুপূজা করলে বিষ্ণুলোকে গতি হয় এবং ব্রতকথা পাঠ বা শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয়

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে অপরা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে অপরা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী অপরা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • অপরা একাদশী আরম্ভঃ ইংরেজি ১২ই মে, ২০২৬, (বাংলা ২৮শে বৈশাখ, ১৪৩৩) মঙ্গলবার সকাল ৯টা ৫৬ মিনিট (09:56 AM) থেকে।
  • অপরা একাদশী শেষঃ ইংরেজি ১৩ই মে, ২০২৬, (বাংলা ২৯শে বৈশাখ, ১৪৩৩) বুধবার সকাল ৯টা ০৩ মিনিট (09:03 AM) পর্যন্ত।
  • অপরা একাদশীর উপবাসঃ ইংরেজি ১৩ই মে, ২০২৬, (বাংলা ২৯শে বৈশাখ, ১৪৩৩) বুধবার।
  • অপরা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১৪ই মে, ২০২৬, (বাংলা ৩০শে বৈশাখ, ১৪৩৩) বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিট (07:45 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী অপরা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • অপরা একাদশী আরম্ভঃ ইংরেজি ১২ই মে, ২০২৬, (বাংলা ২৯শে বৈশাখ, ১৪৩৩) মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিট (10:20 AM) থেকে।
  • অপরা একাদশী শেষঃ ইংরেজি ১৩ই মে, ২০২৬, (বাংলা ৩০শে বৈশাখ, ১৪৩৩) বুধবার সকাল ৯টা ৩২ মিনিট (09:32 AM) পর্যন্ত।
  • অপরা একাদশীর উপবাসঃ ইংরেজি ১৩ই মে, ২০২৬, (বাংলা ৩০শে বৈশাখ, ১৪৩৩) বুধবার ।
  • অপরা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১৪ই মে, ২০২৬, (বাংলা ৩১শে বৈশাখ, ১৪৩৩) বৃহস্পতিবার সকাল ৮টা ১৪ মিনিট (08:14 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য || Apara Ekadashi Mahatmya ||

একাদশীর নামঃ পদ্মিনী একাদশী ২০২৬

পদ্মিনী একাদশী পুরুষোত্তম মাস, মলমাস বা অধিমাসের শুক্লপক্ষের একটি অতিশয় পবিত্র ও শ্রেষ্ঠ ব্রত, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। এই মাসকে সাধারণভাবে মলমাস বলা হলেও, পারমার্থিক দৃষ্টিতে এটি অন্য সব মাসের চেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। পদ্মিনী একাদশী পালনে দশমী থেকে সংযম পালন, আমিষ ও নিষিদ্ধ খাদ্য বর্জন, ভগবানের পূজা, নামকীর্তন এবং রাত্রিজাগরণ করার বিধান রয়েছে। পদ্মিনী একাদশীর ব্রতকথা থেকে জানা যায়, রাজা কৃতবীর্য ও রাণী পদ্মিনীর দীর্ঘ তপস্যা, সন্তানপ্রাপ্তির আকাঙ্ক্ষা এবং অনুসূয়ার পরামর্শে এই ব্রত পালনের কথা বলা হয়েছে। ব্রতের প্রভাবে ভগবান বিষ্ণু তাঁদের দর্শন দেন, সন্তুষ্ট হয়ে বর প্রদান করেন এবং পরবর্তীতে তাঁদের পুত্র কার্তবীর্য বা কার্তবীর্যার্জুন জন্ম নেয়, যিনি পরাক্রমে প্রসিদ্ধ হন এবং রাবণকেও পরাজিত করেন। এই ব্রত পালন ও মাহাত্ম্য শ্রবণ করলে শ্রীহরির প্রতি অহৈতুকী ভক্তি, পুণ্যলাভ এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পদ্মিনী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পদ্মিনী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী পদ্মিনী একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • পদ্মিনী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৬শে মে, ২০২৬, (বাংলা ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩) মঙ্গলবার সকাল ৭টা ৫৩ মিনিট (07:53 AM) থেকে।
  • পদ্মিনী একাদশী শেষঃ ইংরেজি ২৭শে মে, ২০২৬, (বাংলা ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩) বুধবার সকাল ৮টা ০২ মিনিট (08:02 AM) পর্যন্ত।
  • পদ্মিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৭শে মে, ২০২৬, (বাংলা ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩) বুধবার।
  • পদ্মিনী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৮শে মে, ২০২৬, (বাংলা ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩) বৃহস্পতিবার সকাল ৮টা ৪২ মিনিট (08:42 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী পদ্মিনী একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • পদ্মিনী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৬শে মে, ২০২৬, (বাংলা ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩) মঙ্গলবার সকাল ৮টা ২১ মিনিট (08:21 AM) থেকে।
  • পদ্মিনী একাদশী শেষঃ ইংরেজি ২৭শে মে, ২০২৬, (বাংলা ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩) বুধবার সকাল ৮টা ৩০ মিনিট (08:30 AM) পর্যন্ত।
  • পদ্মিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৭শে মে, ২০২৬, (বাংলা ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩) বুধবার।
  • পদ্মিনী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৮শে মে, ২০২৬, (বাংলা ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩) বৃহস্পতিবার সকাল ৯টা ১১ মিনিট (08:42 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  পদ্মিনী একাদশী মাহাত্ম্য || পুরুষোত্তম মাস, অধিমাস বা মলমাসের শুক্লপক্ষের সর্বশ্রেষ্ঠ ব্রত ||

একাদশী তালিকা জুন, ২০২৬ (জ্যৈষ্ঠ / আষাঢ়, ১৪৩৩) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ

একাদশীর নামঃ কমলা বা পরমা একাদশী ২০২৬

কমলা বা পরমা একাদশী পুরুষোত্তম মাস বা অধিমাসের কৃষ্ণপক্ষের  আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। এই একাদশী পালনে দশমী থেকে কিছু খাদ্য ও আচরণ বর্জন করে, একাদশীতে ভগবানের পূজা, নামকীর্তন, ধূপ-দীপ-চন্দন অর্পণ এবং রাত্রিজাগরণ করার বিধান আছে। শ্রীভগবান বলেছিলেন, এই ব্রত সুখ, মুক্তি ও পাপক্ষয় প্রদান করে বলে এর নাম “পরমা”। কমলা বা পরমা একাদশীর বরতকথা থেকে জানা যায় কাম্পিল্য নগরের দরিদ্র ব্রাহ্মণ সুমেধা ও তাঁর পতিব্রতা স্ত্রী পবিত্রার কাহিনী। তারা দারিদ্র্যের মধ্যে থেকেও অতিথিসেবা ও ভক্তি বজায় রাখতেন। পরে কৌণ্ডিণ্য মুনির উপদেশে তারা পরমা একাদশী পালন করেন। ব্রতশেষে তাঁদের জীবনে ধন, গৃহ ও গাভী লাভ হয় এবং দুঃখ দূর হয়। এমনকি দানশীল এক রাজকুমারও বিষ্ণুলোকে গমন করেন এই ব্রতের প্রভাবে। এই ব্রত না পালন করলে মানবজীবনে সুখ ও মোক্ষের পথ রুদ্ধ হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পরমা বা কমলা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পরমা বা কমলা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী কমলা বা পরমা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • কমলা বা পরমা একাদশী আরম্ভঃ ইংরেজি ১০ই জুন, ২০২৬, (বাংলা ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩) বুধবার রাত্রি ৭টা ৪৯ মিনিট (19:49 PM) থেকে।
  • কমলা বা পরমা একাদশী শেষঃ ইংরেজি ১১ই জুন, ২০২৬, (বাংলা ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ০৮ মিনিট (18:08 PM) পর্যন্ত।
  • কমলা বা পরমা একাদশীর উপবাসঃ ইংরেজি ১১ই জুন, ২০২৬, (বাংলা ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩) বৃহস্পতিবার।
  • কমলা বা পরমা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১২ই জুন, ২০২৬, (বাংলা ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩) শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিট (09:23 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী কমলা বা পরমা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • কমলা বা পরমা একাদশী আরম্ভঃ ইংরেজি ১০ই জুন, ২০২৬, (বাংলা ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩) বুধবার রাত্রি ৮টা ১৮ মিনিট (20:18 PM) থেকে।
  • কমলা বা পরমা একাদশী শেষঃ ইংরেজি ১১ই জুন, ২০২৬, (বাংলা ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৭ মিনিট (18:37 PM) পর্যন্ত।
  • কমলা বা পরমা একাদশীর উপবাসঃ ইংরেজি ১১ই জুন, ২০২৬, (বাংলা ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩) বৃহস্পতিবার।
  • কমলা বা পরমা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১২ই জুন, ২০২৬, (বাংলা ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩) শুক্রবার সকাল ৯টা ৫২ মিনিট (09:52 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  কমলা বা পরমা একাদশী মাহাত্ম্য || পুরুষোত্তম মাস, অধিমাস বা মলমাসের কৃষ্ণপক্ষের সর্বশ্রেষ্ঠ ব্রত ||

একাদশীর নামঃ ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী ২০২৬

ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী বৈষ্ণব সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহাপুণ্যদায়ী একাদশী হিসেবে বিবেচিত। বাংলা বছরের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীকে নির্জলা, পাণ্ডবা, ভীমসেনী বা ভীমসেন একাদশীও বলা হয়। ব্রহ্মবৈবর্তপুরাণের শ্রীভীমসেন-ব্যাসসংবাদে এর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের অনুরোধে ব্যাসদেব এই ব্রতের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন যে কলিযুগে কঠিন ধর্মাচরণ না করে সহজে পালনযোগ্য অথচ মহাফলদায়ী ব্রতই শ্রেয়। নির্জলা একাদশীর নিয়ম হলো একাদশী দিনে জলসহ সম্পূর্ণ উপবাস করা এবং দ্বাদশী দিনে স্নান, শ্রীকৃষ্ণ পূজা, ব্রাহ্মণ ভোজন ও দান করা। ভীমসেন ক্ষুধার কারণে সব একাদশী পালন করতে না পারলেও ব্যাসদেবের উপদেশে বছরে একবার এই নির্জলা উপবাস ব্রত গ্রহণ করেন। বলা হয়, এ ব্রত পালনে বারোটি একাদশীর ফল লাভ হয়, পাপমোচন ঘটে এবং মৃত্যুর পর ভক্ত বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। তাই এই একাদশী ভক্তি, সংযম ও ঈশ্বরনিষ্ঠার এক বিশেষ প্রতীক।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী আরম্ভঃ ইংরেজি ২৪শে জুন, ২০২৬, (বাংলা ৯ই আষাঢ়, ১৪৩৩) বুধবার রাত্রি ৮টা ২২ মিনিট (20:22 PM) থেকে।
  • ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী শেষঃ ইংরেজি ২৫শে জুন, ২০২৬, (বাংলা ১০ই আষাঢ়, ১৪৩৩) বৃহস্পতিবার রাত্রি ৯টা ২৯ মিনিট (21:29 PM) পর্যন্ত।
  • ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৫শে জুন, ২০২৬, (বাংলা ১০ই আষাঢ়, ১৪৩৩) বৃহস্পতিবার।
  • ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৬শে জুন, ২০২৬, (বাংলা ১১ই আষাঢ়, ১৪৩৩) শুক্রবার সকাল ৯টা ২৬ মিনিট (09:26 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী আরম্ভঃ ইংরেজি ২৪শে জুন, ২০২৬, (বাংলা ১০ই আষাঢ়, ১৪৩৩) বুধবার রাত্রি ৮টা ৫১ মিনিট (20:51 PM) থেকে।
  • ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশী শেষঃ ইংরেজি ২৫শে জুন, ২০২৬, (বাংলা ১১ই আষাঢ়, ১৪৩৩) বৃহস্পতিবার রাত্রি ৯টা ৫৭ মিনিট (21:57 PM) পর্যন্ত।
  • ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৫শে জুন, ২০২৬, (বাংলা ১১ই আষাঢ়, ১৪৩৩) বৃহস্পতিবার।
  • ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৬শে জুন, ২০২৬, (বাংলা ১২ই আষাঢ়, ১৪৩৩) শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিট (09:55 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  ভীমসেনী বা পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য

একাদশী তালিকা জুলাই, ২০২৬ (আষাঢ় / শ্রাবণ, ১৪৩৩) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ

একাদশীর নামঃ যোগিনী একাদশী ২০২৬

যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত একটি মহাপুণ্যদায়ী ও পাপবিনাশকারী ব্রত। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী সম্পর্কে যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ এর মাহাত্ম্য ব্যাখ্যা করেন। তিনি জানান, এই ব্রত সংসারসমুদ্রে পতিত মানুষের মুক্তির এক বিশেষ নৌকার মতো এবং ব্রত পালনকারীদের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। এর মাহাত্ম্য বোঝাতে হেমমালী নামের এক মালীর কাহিনি বলা হয়েছে। হেমমালী দৈনিক শিবপূজার জন্য মানস সরোবর থেকে ফুল সংগ্রহ করতেন, কিন্তু একদিন স্ত্রীর প্রতি আসক্ত হয়ে কাজে দেরি করে ফেলেছিলেন। এতে ক্রুদ্ধ হয়ে রাজা কুবের তাকে শ্বেতকুষ্ঠের অভিশাপ দেন, ফলে সে দীর্ঘকাল কষ্ট ভোগ করে। পরে তিনি মহর্ষি মার্কণ্ডেয়ের আশ্রমে গেলে ঋষি তাকে যোগিনী একাদশী পালন করতে বলেন। নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করার পর হেমমালী কুষ্ঠরোগ থেকে মুক্ত হযন এবং স্ত্রীসহ সুখে জীবনযাপন করতে থাকেন। শাস্ত্রে বলা হয়েছে, এই একাদশী পাঠ বা শ্রবণ করলেও অশেষ পুণ্য লাভ হয় এবং বহু পাপ থেকে মুক্তি মেলে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে যোগিনী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে যোগিনী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী যোগিনী একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

স্মার্ত মতে

  • যোগিনী একাদশী আরম্ভঃ ইংরেজি ৯ই জুলাই, ২০২৬, (বাংলা ২৪শে আষাঢ়, ১৪৩৩) বৃহস্পতিবার রাত্রি ৩টা ৫৭ মিনিট (03:57 AM) থেকে।
  • যোগিনী একাদশী শেষঃ ইংরেজি ১০ই জুলাই, ২০২৬, (বাংলা ২৫শে আষাঢ়, ১৪৩৩) শুক্রবার রাত্রি ১টা ৪৪ মিনিট (01:44 AM) পর্যন্ত।
  • যোগিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ১০ই জুলাই, ২০২৬, (বাংলা ২৫শে আষাঢ়, ১৪৩৩) শুক্রবার।
  • যোগিনী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১১ই জুলাই, ২০২৬, (বাংলা ২৬শে আষাঢ়, ১৪৩৩) শনিবার সকাল ৯টা ২৯ মিনিট (09:29 AM) এর মধ্যে।

গোস্বামী ও নিম্বার্ক মতে

  • একাদশীর দিনঃ ইংরেজি ১১ই জুলাই, ২০২৬, (বাংলা ২৬শে আষাঢ়, ১৪৩৩) শনিবার।
  • একাদশীর পারণঃ ইংরেজি ১১ই জুলাই, ২০২৬, (বাংলা ২৬শে আষাঢ়, ১৪৩৩) শনিবার সকাল ৭টা ০৮ মিনিট (07:08 AM) গতে এবং ৯টা ২৯ মিনিট (09:29 AM) এর মধ্যে

বাংলাদেশ সময় অনুযায়ী যোগিনী একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

স্মার্ত মতে

  • যোগিনী একাদশী আরম্ভঃ ইংরেজি ৯ই জুলাই, ২০২৬, (বাংলা ২৫শে আষাঢ়, ১৪৩৩) বৃহস্পতিবার শেষরাত্রি ৪টা ২৫ মিনিট (04:25 AM) থেকে।
  • যোগিনী একাদশী শেষঃ ইংরেজি ১০ই জুলাই, ২০২৬, (বাংলা ২৬শে আষাঢ়, ১৪৩৩) শুক্রবার রাত্রি ২টা ১২ মিনিট (02:12 AM) পর্যন্ত।
  • যোগিনী একাদশীর উপবাসঃ ইংরেজি ১০ই জুলাই, ২০২৬, (বাংলা ২৬শে আষাঢ়, ১৪৩৩) শুক্রবার।
  • যোগিনী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১১ই জুলাই, ২০২৬, (বাংলা ২৭শে আষাঢ়, ১৪৩৩) শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট (07:35 AM) গতে এবং ৯টা ৫৮ মিনিট (09:58 AM) এর মধ্যে।

গোস্বামী ও নিম্বার্ক মতে

  • একাদশীর দিনঃ ইংরেজি ১১ই জুলাই, ২০২৬, (বাংলা ২৭শে আষাঢ়, ১৪৩৩) শনিবার।
  • একাদশীর পারণঃ ইংরেজি ১২ই জুলাই, ২০২৬, (বাংলা ২৮শে আষাঢ়, ১৪৩৩) রবিবার সকাল ৯টা ৫৮ মিনিট (09:58 AM) এর মধ্যে

আরও পড়ুনঃ  যোগিনী একাদশীর মাহাত্ম্য

একাদশীর নামঃ শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী ২০২৬

শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি, যা বিষ্ণুভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক ব্রত হিসেবে বিবেচিত। ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রত্যের মাহাত্ম্য বর্ণনায় বলেছেন, ব্রহ্মা দেবর্ষি নারদকে জানিয়েছিলেন যে একাদশীর মতো পাপবিনাশী ও মঙ্গলদায়ক ব্রত আর নেই। এই ব্রত পালন না করলে মানুষ নিশ্চিতভাবে নরকগামী হয়। শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশীর মাহাত্ম্য বোঝাতে সূর্যবংশীয় রাজা মান্ধাতার কাহিনি বলা হয়েছে। তিনি ছিলেন ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল শাসক, কিন্তু একসময় রাজ্যে টানা তিন বছর বৃষ্টি না হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয়। প্রজারা রাজার কাছে সাহায্য চাইলে তিনি ঋষি অঙ্গিরার শরণ নেন। ঋষি জানান, শয়নী একাদশী পালন করলে বৃষ্টি হবে এবং সকল দুর্যোগ দূর হবে। রাজা ও প্রজারা নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করলে অবশেষে প্রচুর বৃষ্টি হয়, দুর্ভিক্ষ দূর হয় এবং রাজ্যে সুখ-শান্তি ফিরে আসে। তাই এই একাদশীকে সর্বসিদ্ধিদায়িনী, উপদ্রবনাশিনী এবং মুক্তিদায়িনী ব্রত বলা হয়েছে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে শয়ন একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে শয়ন একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • শয়ন বা হরিশয়নী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৪শে জুলাই, ২০২৬, (বাংলা ৭ই শ্রাবণ, ১৪৩৩) শুক্রবার সকাল ১০টা ৩৪ মিনিট (10:34 AM) থেকে।
  • শয়ন বা হরিশয়নী একাদশী শেষঃ ইংরেজি ২৫শে জুলাই, ২০২৬, (বাংলা ৮ই শ্রাবণ, ১৪৩৩) শনিবার দুপুর ১২টা ১৪ মিনিট (12:14  PM) পর্যন্ত।
  • শয়ন বা হরিশয়নী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৫শে জুলাই, ২০২৬, (বাংলা ৮ই শ্রাবণ, ১৪৩৩) শনিবার।
  • শয়ন বা হরিশয়নী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৬শে জুলাই, ২০২৬, (বাংলা ৯ই শ্রাবণ, ১৪৩৩) রবিবার সকাল ৯টা ৩২ মিনিট (09:32 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • শয়ন বা হরিশয়নী একাদশী আরম্ভঃ ইংরেজি ২৪শে জুলাই, ২০২৬, (বাংলা ৯ই শ্রাবণ, ১৪৩৩) শুক্রবার সকাল ১১টা ০৩ মিনিট (11:03 AM) থেকে।
  • শয়ন বা হরিশয়নী একাদশী শেষঃ ইংরেজি ২৫শে জুলাই, ২০২৬, (বাংলা ১০ই শ্রাবণ, ১৪৩৩) শনিবার দুপুর ১২টা ৪২ মিনিট (12:42  PM) পর্যন্ত।
  • শয়ন বা হরিশয়নী একাদশীর উপবাসঃ ইংরেজি ২৫শে জুলাই, ২০২৬, (বাংলা ১০ই শ্রাবণ, ১৪৩৩) শনিবার
  • শয়ন বা হরিশয়নী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৬শে জুলাই, ২০২৬, (বাংলা ১১ই শ্রাবণ, ১৪৩৩) রবিবার সকাল১০টা ০১ মিনিট (10:01 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  শয়ন বা শ্রী শ্রী হরিশয়নী একাদশীর মাহাত্ম্য

একাদশী তালিকা আগস্ট, ২০২৬ (শ্রাবণ / ভাদ্র, ১৪৩৩) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ

একাদশীর নামঃ কামিকা একাদশী ২০২৬

কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত একটি অত্যন্ত পবিত্র ও পুণ্যফলদায়ক ব্রত। ব্রহ্মবৈবর্তপুরাণে যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণ সংলাপের মাধ্যমে এর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। জানা যায়, যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এর আগে নারদের জিজ্ঞাসার জবাবে ব্রহ্মা এই ব্রতের গৌরব ব্যাখ্যা করেছিলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মার মতে, কামিকা একাদশী মাহাত্ম্য শ্রবণ করলেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং শ্রীহরির পূজা অসীম পুণ্য প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য বা পুষ্করের মতো তীর্থ দর্শনের যে ফল, তা শ্রীকৃষ্ণপূজার মাধ্যমে আরও বহুগুণে লাভ হয়। এই ব্রত দান, তীর্থ, যজ্ঞ এসবকিছুর সমান বা তার চেয়েও অধিক ফলদায়ক। এ তিথিতে তুলসীপত্র ও তুলসীমঞ্জরী দিয়ে বিষ্ণুপূজা বিশেষভাবে শ্রেষ্ঠ বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে। তুলসী দর্শন, স্পর্শ, প্রণাম, জলসেচন এসবই পাপক্ষয় ও ভক্তিলাভের পথ। আরও বলা হয়েছে, এ তিথিতে হরিবাসরে ভগবানের সামনে দীপদান করলে অপার পুণ্য অর্জিত হয় এবং পূর্বপুরুষেরাও তৃপ্তি লাভ করেন। এছাড়াও এই ব্রত পালনকারী ও এর মাহাত্ম্য শ্রদ্ধাভরে শ্রবণ বা পাঠকারী ব্যক্তি সব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে কামিকা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে কামিকা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী কামিকা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • কামিকা একাদশী আরম্ভঃ ইংরেজি ৮ই আগস্ট, ২০২৬, (বাংলা ২২শে শ্রাবণ, ১৪৩৩) শনিবার সকাল ১১টা ১২ মিনিট (11:12 AM) থেকে।
  • কামিকা একাদশী শেষঃ ইংরেজি ৯ই আগস্ট, ২০২৬, (বাংলা ২৩শে শ্রাবণ, ১৪৩৩) রবিবার সকাল ৮টা ৪৫ মিনিট (11:12 AM) পর্যন্ত।
  • কামিকা একাদশীর উপবাসঃ ইংরেজি ৯ই আগস্ট, ২০২৬, (বাংলা ২৩শে শ্রাবণ, ১৪৩৩) রবিবার।
  • কামিকা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১০ই আগস্ট, ২০২৬, (বাংলা ২৪শে শ্রাবণ, ১৪৩৩) সোমবার সকাল ৬টা ১৭ মিনিট (06:17 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী কামিকা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • কামিকা একাদশী আরম্ভঃ ইংরেজি ৮ই আগস্ট, ২০২৬, (বাংলা ২৪শে শ্রাবণ, ১৪৩৩) শনিবার সকাল ১১টা ৪১ মিনিট (11:41 AM) থেকে।
  • কামিকা একাদশী শেষঃ ইংরেজি ৯ই আগস্ট, ২০২৬, (বাংলা ২৫শে শ্রাবণ, ১৪৩৩) রবিবার সকাল ৯টা ১৪ মিনিট (09:14 AM) পর্যন্ত।
  • কামিকা একাদশীর উপবাসঃ ইংরেজি ৯ই আগস্ট, ২০২৬, (বাংলা ২৫শে শ্রাবণ, ১৪৩৩) রবিবার।
  • কামিকা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ১০ই আগস্ট, ২০২৬, (বাংলা ২৬শে শ্রাবণ, ১৪৩৩) সোমবার সকাল ৬টা ৪৬ মিনিট (06:46 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশীর নামঃ শ্রাবণ পুত্রদা বা পবিত্রা বা পবিত্রারোপণ বা পবিত্রারোপণী একাদশী ২০২৬

শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রতকে শ্রাবণ পুত্রদা, পবিত্রা বা পবিত্রারোপণী একাদশী বলা হয়। ভবিষোত্তরপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করেছেন। তিনি জানান, এই একাদশী শ্রবণ বা পালন করলেই বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ হয়। পুরাকালে মহিজীৎ নামে এক ধর্মপরায়ণ রাজা ছিলেন, কিন্তু তিনি নিঃসন্তান হওয়ায় গভীর দুঃখে ভুগছিলেন। তাই প্রজাদের অনুরোধে সে রাজ্যের ব্রাহ্মণরা মহর্ষি লোমশের শরণাপন্ন হন। লোমশ মুনি ধ্যান করে জানান, পূর্বজন্মে রাজা এক দরিদ্র বৈশ্য ছিলেন এবং তৃষ্ণার্ত অবস্থায় একটি গাভী ও বাছুরকে সরিয়ে জলপান করেছিলেন, যার ফলে পুত্রসুখ থেকে বঞ্চিত হন। তিনি উপদেশ দেন যে শ্রাবণ শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী পালন করলে সেই পাপক্ষয় হবে এবং রাজা পুত্রলাভ করবেন। ব্রতের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হন এবং সুস্থ, সুন্দর এক পুত্রের জন্ম দেন। তাই এই একাদশী পাপনাশকারী, মনোবাসনা পূরণকারী এবং দিব্যধামপ্রদায়ী ব্রত হিসেবে অত্যন্ত মহিমান্বিত।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে শ্রাবণ পুত্রদা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে শ্রাবণ পুত্রদা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী শ্রাবণ পুত্রদা বা পবিত্রা বা পবিত্রারোপণ বা পবিত্রারোপণী একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

স্মার্ত মতে

  • শ্রাবণ পুত্রদা একাদশী আরম্ভঃ ইংরেজি ২২শে আগস্ট, ২০২৬, (বাংলা ৪ঠা ভাদ্র, ১৪৩৩) শনিবার রাত্রি ১টা ৫৯ মিনিট (01:59 AM) থেকে।
  • শ্রাবণ পুত্রদা একাদশী শেষঃ ইংরেজি ২৩শে আগস্ট, ২০২৬, (বাংলা ৫ই ভাদ্র, ১৪৩৩) রবিবার শেষরাত্রি ৪টা (04:00 AM) পর্যন্ত।
  • শ্রাবণ পুত্রদা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৩শে আগস্ট, ২০২৬, (বাংলা ৫ই ভাদ্র, ১৪৩৩) রবিবার।
  • শ্রাবণ পুত্রদা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৪শে আগস্ট, ২০২৬, (বাংলা ৬ই ভাদ্র, ১৪৩৩) সোমবার সকাল ১০টা ২৯ মিনিট (10:29 AM) এর পরে।

গোস্বামী ও নিম্বার্ক মতে

  • একাদশীর দিনঃ ইংরেজি ২৪শে আগস্ট, ২০২৬ (বাংলা ৬ই ভাদ্র, ১৪৩৩) বুধবার।
  • একাদশীর পারণঃ ইংরেজি ২৫শে আগস্ট, ২০২৬ (বাংলা ৭ই ভাদ্র, ১৪৩৩) মঙ্গলবার ভোর ৫টা ৫৩ মিনিট (05:53 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী শ্রাবণ পুত্রদা বা পবিত্রা বা পবিত্রারোপণ বা পবিত্রারোপণী একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

স্মার্ত মতে

  • শ্রাবণ পুত্রদা একাদশী আরম্ভঃ ইংরেজি ২২শে আগস্ট, ২০২৬, (বাংলা ৭ঠই ভাদ্র, ১৪৩৩) শনিবার রাত্রি ২টা ২৭ মিনিট (02:27 AM) থেকে।
  • শ্রাবণ পুত্রদা একাদশী শেষঃ ইংরেজি ২৩শে আগস্ট, ২০২৬, (বাংলা ৮ই ভাদ্র, ১৪৩৩) রবিবার শেষরাত্রি ৪টা ২৯ মিনিট (04:29 AM) পর্যন্ত।
  • শ্রাবণ পুত্রদা একাদশীর উপবাসঃ ইংরেজি ২৩শে আগস্ট, ২০২৬, (বাংলা ৮ই ভাদ্র, ১৪৩৩) রবিবার।
  • শ্রাবণ পুত্রদা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৪শে আগস্ট, ২০২৬, (বাংলা ৯ই ভাদ্র, ১৪৩৩) সোমবার সকাল ১০টা ৫৮ মিনিট (10:58 AM) এর পরে।

গোস্বামী ও নিম্বার্ক মতে

  • একাদশীর দিনঃ ইংরেজি ২৪শে আগস্ট, ২০২৬, (বাংলা ৯ই ভাদ্র, ১৪৩৩) সোমবার।
  • একাদশীর পারণঃ ইংরেজি ২৫শে আগস্ট, ২০২৬ (বাংলা ১০ই ভাদ্র, ১৪৩৩) মঙ্গলবার ভোর ৬টা ২২ মিনিট (06:22 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  শ্রাবণ পুত্রদা বা পবিত্রা বা পবিত্রারোপণ বা পবিত্রারোপণী একাদশী ব্রতের মাহাত্ম্য

একাদশী তালিকা সেপ্টেম্বর, ২০২৬ (ভাদ্র / আশ্বিন, ১৪৩৩) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ

একাদশীর নামঃ অজা বা অন্নদা একাদশী ২০২৬

অজা বা অন্নদা একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, যা ব্রহ্মবৈবর্ত পুরাণে মহাপুণ্যদায়ী ও পাপবিনাশকারী ব্রত হিসেবে বর্ণিত। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই একাদশীর নাম শ্রবণ বা পালন করলেই বহু পাপ নষ্ট হয় এবং অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয়। এর মাহাত্ম্য বোঝাতে রাজা হরিশ্চন্দ্রের কাহিনিরও উল্লেখ রয়েছে। তিনি ছিলেন সত্যবাদী, ধর্মপরায়ণ ও দানশীল রাজা, কিন্তু এক অভিশাপ ও পূর্বজন্মের পাপের ফলে রাজ্য, সম্পদ, স্ত্রী ও পুত্র সব হারান। স্ত্রী ও পুত্রকেও তিনি দাসত্বে বিক্রি করতে বাধ্য হন এবং নিজে শ্মশানে ডোমের কাজ করতে থাকেন। একদিন পুত্র রোহিতাশ্ব সাপের দংশনে মারা গেলে শৈব্যা ও হরিশ্চন্দ্র চরম দুঃখে ভেঙে পড়েন। তখন ঋষি বিশ্বামিত্র প্রকট হয়ে জানান, আগামী অজা একাদশী উপবাস, রাত্রি জাগরণ ও বিধিপালন করলে সমস্ত দুঃখ ও পাপ দূর হবে। রাজা সেই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করেন এবং পুনরায় পুণ্য, সৌভাগ্য ও স্বর্গলাভ অর্জন করেন। এই ব্রত তাই মুক্তি, পাপক্ষয় ও কল্যাণের প্রতীক হিসেবে অত্যন্ত মহিমান্বিত।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে অজা বা অন্নদা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে অজা বা অন্নদা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী অজা বা অন্নদা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • অজা বা অন্নদা একাদশী আরম্ভঃ ইংরেজি ৬ই সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ১৯শে ভাদ্র, ১৪৩৩) রবিবার সন্ধ্যা ৬টা ৩২ মিনিট (18:32 PM) থেকে।
  • অজা বা অন্নদা একাদশী শেষঃ ইংরেজি ৭ই সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ২০শে ভাদ্র, ১৪৩৩) সোমবার বিকাল ৪টা ০৯ মিনিট (16:09 PM) পর্যন্ত।
  • অজা বা অন্নদা একাদশীর উপবাসঃ ইংরেজি ৭ই সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ২০শে ভাদ্র, ১৪৩৩) সোমবার।
  • অজা বা অন্নদা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ৮ই সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ২১শে ভাদ্র, ১৪৩৩) মঙ্গলবার সকাল ৯টা ৩২ মিনিট (09:32 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী অজা বা অন্নদা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • অজা বা অন্নদা একাদশী আরম্ভঃ ইংরেজি ৬ই সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ২২শে ভাদ্র, ১৪৩৩) রবিবার সন্ধ্যা ৭টা ০০ মিনিট (19:00 PM) থেকে।
  • অজা বা অন্নদা একাদশী শেষঃ ইংরেজি ৭ই সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ২৩শে ভাদ্র, ১৪৩৩) সোমবার বিকাল ৪টা ৩৭ মিনিট (16:37 PM) পর্যন্ত।
  • অজা বা অন্নদা একাদশীর উপবাসঃ ইংরেজি ৭ই সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ২৩শে ভাদ্র, ১৪৩৩) সোমবার।
  • অজা বা অন্নদা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ৮ই সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ২৪শে ভাদ্র, ১৪৩৩) মঙ্গলবার সকাল ১০টা ০১ মিনিট (10:01 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  অজা বা অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য [রাজা হরিশ্চন্দ্রের কাহিনী ]

একাদশীর নামঃ পদ্মা বা পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনী বা জয়ন্তী একাদশী ২০২৬

পদ্মা, পার্শ্ব, পার্শ্ব পরিবর্তনী বা পরিবর্তিনী একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষের একটি অত্যন্ত পবিত্র ব্রত। এই তিথিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় কারণ আষাঢ় শুক্লা একাদশীতে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় শয়ন করেন, ভাদ্র শুক্লা একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন এবং কার্তিক শুক্লা একাদশীতে জাগ্রত হন। এই সময়কালকে চাতুর্মাস্য বলা হয়, যখন সংযম, সাধনা, জপ, পাঠ ও ভক্তিচর্চা বিশেষভাবে পালনীয়। শাস্ত্রে বলা হয়েছে, এই চার মাসে হরিনাম জপ, গীতা-ভাগবত পাঠ, তর্ক-বিতর্ক ও অসৎসঙ্গ বর্জন, ব্রাহ্মমুহূর্তে স্নান, এবং শ্রীহরি সেবায় নিজেকে নিয়োজিত রাখা উচিত। এছাড়া শ্রাবণে শাক, ভাদ্রে দই, আশ্বিনে দুধ ও কার্তিকে মাষকলাই বর্জনের কথাও বলা হয়েছে। ব্রতের মাহাত্ম্যে বলা হয়েছে, ভক্তিভরে এই একাদশী পালন করলে অগণিত পুণ্য লাভ হয়, এমনকি হাজার অশ্বমেধ যজ্ঞের ফলের সমান ফলও মেলে। শ্রীকৃষ্ণের বামন-অবতারে বলির কাহিনি এই ব্রতের সঙ্গে যুক্ত, যা বিনয়, দানশীলতা ও ভক্তির মহিমা প্রকাশ করে। এই ব্রত পালনকারী পাপমুক্ত হয়ে বিষ্ণুলোক লাভ করতে পারে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী পদ্মা বা পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনী বা জয়ন্তী একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী আরম্ভঃ ইংরেজি ২১শে সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ৩রা আশ্বিন, ১৪৩৩) সোমবার সন্ধ্যা ৬টা ২৩ মিনিট (18:23 PM) থেকে।
  • পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী শেষঃ ইংরেজি ২২শে সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ৪ঠা আশ্বিন, ১৪৩৩) মঙ্গলবার রাত্রি ৮টা ০১ মিনিট (20:01 PM) পর্যন্ত।
  • পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর উপবাসঃ ইংরেজি ২২শে সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ৪ঠা আশ্বিন, ১৪৩৩) মঙ্গলবার।
  • পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ৫ই আশ্বিন, ১৪৩৩) বুধবার সকাল ৯টা ৩০ মিনিট (09:30 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী পদ্মা বা পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনী বা জয়ন্তী একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

স্মার্ত ও গোস্বামী মতে

  • পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী আরম্ভঃ ইংরেজি ২১শে সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ৬ই আশ্বিন, ১৪৩৩) সোমবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিট (18:51 PM) থেকে।
  • পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী শেষঃ ইংরেজি ২২শে সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ৭ই আশ্বিন, ১৪৩৩) মঙ্গলবার রাত্রি ৮টা ৩০ মিনিট (20:30 PM) পর্যন্ত।
  • পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর উপবাসঃ ইংরেজি ২২শে সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ৭ই আশ্বিন, ১৪৩৩) মঙ্গলবার।
  • পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ৮ই আশ্বিন, ১৪৩৩) বুধবার সকাল ৯টা ৫৯ মিনিট (09:59 AM) এর মধ্যে।

নিম্বার্ক মতে

  • একাদশীর দিনঃ ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ৮ই আশ্বিন, ১৪৩৩) বুধবার।
  • একাদশীর পারণঃ ইংরেজি ২৪শে সেপ্টেম্বর ২০২৬, (বাংলা ৯ই আশ্বিন, ১৪৩৩) বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিট (09:58 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  পদ্মা বা পার্শ্ব বা পার্শ্ব পরিবর্তনী বা জয়ন্তী একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশী তালিকা অক্টোবর, ২০২৬ (আশ্বিন / কার্ত্তিক, ১৪৩৩) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ

একাদশীর নামঃ ইন্দিরা একাদশী ২০২৬

ইন্দিরা একাদশী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একটি অত্যন্ত পবিত্র ও পাপনাশকারী ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই ব্রত পালনে শুধু নিজের নয়, পূর্বপুরুষদেরও মুক্তির পথ সুগম হয়। এর মাহাত্ম্য বোঝাতে মাহিস্মতি নগরের রাজা ইন্দ্রসেনের কাহিনিরও উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন ধর্মপরায়ণ, বিষ্ণুভক্ত ও সমৃদ্ধশালী রাজা। একদিন দেবর্ষি নারদ তাঁর সভায় এসে জানালেন যে, যমলোকে রাজা ইন্দ্রসেনের পিতা ব্রতভঙ্গজনিত কারণে অবস্থান করছেন এবং পুত্রকে ইন্দিরা একাদশী পালন করতে বলেছেন, যাতে তিনি পাপমুক্ত হয়ে স্বর্গে যেতে পারেন। নারদ রাজাকে ব্রতের বিধিও জানান। দশমীতে স্নান ও সংযম, একাদশীতে উপবাস, শালগ্রাম ও শ্রীগোবিন্দের পূজা, এবং দ্বাদশীতে ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রসাদ গ্রহণ। রাজা নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করলে দেবলোকে পুষ্পবৃষ্টি হয়, তাঁর পিতা মুক্তি লাভ করেন এবং নিজেও বিষ্ণুলোকে গমন করেন। তাই এই একাদশী পাঠ ও শ্রবণ করলেও পাপক্ষয় ও বৈকুণ্ঠপ্রাপ্তির ফল মেলে।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে ইন্দিরা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে ইন্দিরা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী ইন্দিরা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

গোস্বামী ও স্মার্ত মতে

  • ইন্দিরা একাদশী আরম্ভঃ ইংরেজি ৫ই অক্টোবর ২০২৬, (বাংলা ১৭ই আশ্বিন, ১৪৩৩) সোমবার রাত্রি ২টা ৫৫ মিনিট (02:55 AM) থেকে।
  • ইন্দিরা একাদশী শেষঃ ইংরেজি ৬ই অক্টোবর ২০২৬, (বাংলা ১৮ই আশ্বিন, ১৪৩৩) মঙ্গলবার রাত্রি ১২টা ৫৫ মিনিট (00:55 AM) পর্যন্ত।
  • ইন্দিরা একাদশীর উপবাসঃ ইংরেজি ৬ই অক্টোবর ২০২৬, (বাংলা ১৮ই আশ্বিন, ১৪৩৩) মঙ্গলবার।
  • ইন্দিরা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ৭ই অক্টোবর ২০২৬, (বাংলা ১৯ই আশ্বিন, ১৪৩৩) বুধবার সকাল ৯টা ২৮ মিনিট (09:28 AM) এর মধ্যে।

নিম্বার্ক মতে

  • একাদশীর দিনঃ ইংরেজি ৭ই অক্টোবর ২০২৬, (বাংলা ১৯ই আশ্বিন, ১৪৩৩) বুধবার।
  • একাদশীর পারণঃ ইংরেজি ৮ই অক্টোবর ২০২৬, (বাংলা ২০শে আশ্বিন, ১৪৩৩) বৃহস্পতিবার সকাল ৯টা ২৮ মিনিট এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী ইন্দিরা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

গোস্বামী ও স্মার্ত মতে

  • ইন্দিরা একাদশী আরম্ভঃ ইংরেজি ৫ই অক্টোবর ২০২৬, (বাংলা ২০শেই আশ্বিন, ১৪৩৩) সোমবার রাত্রি ৩টা ২৩ মিনিট (03:23 AM) থেকে।
  • ইন্দিরা একাদশী শেষঃ ইংরেজি ৬ই অক্টোবর ২০২৬, (বাংলা ২১শে আশ্বিন, ১৪৩৩) মঙ্গলবার রাত্রি ১টা ২৪ মিনিট (00:55 AM) পর্যন্ত।
  • ইন্দিরা একাদশীর উপবাসঃ ইংরেজি ৬ই অক্টোবর ২০২৬, (বাংলা ২১শে আশ্বিন, ১৪৩৩) মঙ্গলবার।
  • ইন্দিরা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ৭ই অক্টোবর ২০২৬, (বাংলা ১২২শে আশ্বিন, ১৪৩৩) বুধবার সকাল ৯টা ৫৭ মিনিট (09:57 AM) এর মধ্যে।

নিম্বার্ক মতে

  • একাদশীর দিনঃ ইংরেজি ৭ই অক্টোবর ২০২৬, (বাংলা ২২শে আশ্বিন, ১৪৩৩) বুধবার।
  • একাদশীর পারণঃ ইংরেজি ৮ই অক্টোবর ২০২৬, (বাংলা ২৩শে আশ্বিন, ১৪৩৩) বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিট (09:57 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশীর নামঃ পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী ২০২৬

পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী আশ্বিন মাসের শুক্লপক্ষের একটি অত্যন্ত মহিমান্বিত ব্রত, যার উল্লেখ ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে জানান যে এই একাদশীতে পদ্মনাভ শ্রীহরির পূজা, নামসংকীর্তন এবং ভক্তিভরে উপবাস ও রাত্রি জাগরণ করলে অশেষ পুণ্য লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে, এই ব্রতের মাহাত্ম্য এতই মহান যে হাজার অশ্বমেধ বা শত রাজসূয় যজ্ঞও এর সামান্য অংশের সমান নয়। এই দিনে স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র ও পাদুকা দান করলে যমযাতনা থেকে মুক্তি মেলে। এমনকি অত্যন্ত পাপাচারী ব্যক্তিও যদি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে, তবে সে নরকযন্ত্রণা থেকে রক্ষা পেয়ে বৈকুণ্ঠ বা গোলোকপ্রাপ্তির যোগ্য হয়। এই ব্রতের প্রধান ফল হলো কৃষ্ণভক্তি, আর সঙ্গে দীর্ঘায়ু, আরোগ্য, স্বর্গসুখ ও ঐশ্বর্যও অনায়াসে লাভ করা যায়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে পাশাঙ্কুশা বা পাপাঙ্কুশা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী আরম্ভঃ ইংরেজি ২১শে অক্টোবর ২০২৬, (বাংলা ৩রা কার্ত্তিক, ১৪৩৩) বুধবার সকাল ১০টা ৪৭ মিনিট (10:47 AM) থেকে।
  • পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী শেষঃ ইংরেজি ২২শে অক্টোবর ২০২৬, (বাংলা ৪ঠা কার্ত্তিক, ১৪৩৩) বৃহস্পতিবার সকাল ১১টা ৩৬ মিনিট (11:36 AM) পর্যন্ত।
  • পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশীর উপবাসঃ ইংরেজি ২২শে অক্টোবর ২০২৬, (বাংলা ৪ঠা কার্ত্তিক, ১৪৩৩) বৃহস্পতিবার।
  • পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৩শে অক্টোবর ২০২৬, (বাংলা ৫ই কার্ত্তিক, ১৪৩৩) শুক্রবার সকাল ৯টা ২৮ মিনিট (09:28 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী আরম্ভঃ ইংরেজি ২১শে অক্টোবর ২০২৬, (বাংলা ৫ই কার্ত্তিক, ১৪৩৩) বুধবার সকাল ১১টা ১৬ মিনিট (11:16 AM) থেকে।
  • পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী শেষঃ ইংরেজি ২২শে অক্টোবর ২০২৬, (বাংলা ৬ই কার্ত্তিক, ১৪৩৩) বৃহস্পতিবার দুপুর ১২টা (12:00 PM) পর্যন্ত।
  • পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশীর উপবাসঃ ইংরেজি ২২শে অক্টোবর ২০২৬, (বাংলা ৬ই কার্ত্তিক, ১৪৩৩) বৃহস্পতিবার।
  • পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২৩শে অক্টোবর ২০২৬, (বাংলা ৭ই কার্ত্তিক, ১৪৩৩) শুক্রবার সকাল ৯টা ৫৮ মিনিট (09:58 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  পাশাঙ্কুশা (পাপাঙ্কুশা) একাদশী ব্রত কথা ও মাহাত্ম্য

একাদশী তালিকা নভেম্বর, ২০২৬ (কার্ত্তিক / অগ্রহায়ণ, ১৪৩৩) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ

একাদশীর নামঃ রমা একাদশী ২০২৬

রমা একাদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত একটি মহাপুণ্যদায়িনী ব্রত। এই ব্রত পালন, শ্রবণ বা পাঠ করলে পাপ নাশ হয়, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় এবং ভুক্তি-মুক্তির পথ উন্মুক্ত হয়। রমা একাদশীর মাহাত্ম্য বর্ণনায় বর্ণিত হয়েছে রাজা মুচুকুন্দের কন্যা চন্দ্রভাগা ও তার স্বামী শোভনের কাহিনী। শোভন একাদশী ব্রত কঠোরভাবে পালন করতে গিয়ে খাদ্য-জল ত্যাগ করেন এবং শেষ পর্যন্ত শরীর দুর্বল হয়ে মৃত্যুবরণ করেন। তবে রমা একাদশীর পুণ্যে তিনি পরে এক দিব্য পুরী লাভ করেন। পরবর্তীতে চন্দ্রভাগাও ব্রতের মাহাত্ম্যে দিব্য দেহ লাভ করে স্বামীর কাছে পৌঁছান। তাদের মিলন ও শোভনের উন্নত অবস্থান প্রমাণ করে যে রমা একাদশী অত্যন্ত শক্তিশালী ও ফলদায়ক ব্রত। এছাড়া, ব্রত পালনের নিয়মে বলা হয়েছেঃ সম্ভব হলে নিরাহার, না পারলে ফলমূল ও সাত্ত্বিক খাবার গ্রহণ, শ্রীভগবানের নামস্মরণ, জাগরণ, পূজা ও পারণ-নিয়ম মেনে চলা জরুরি। পঞ্চরবিশস্য, শস্যজাতীয় খাদ্য, তেল, নেশাজাতীয় দ্রব্য, ক্ষৌরকর্ম, ক্রোধ, মিথ্যা ও দোষচর্চা বর্জন করতে বলা হয়েছে। অর্থাৎ রমা একাদশীর মূল উদ্দেশ্য শুধু উপবাস নয়, ভক্তি, সংযম ও ঈশ্বরচিন্তার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে রমা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে রমা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী রমা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • রমা একাদশী আরম্ভঃ ইংরেজি ৪ঠা নভেম্বর ২০২৬, (বাংলা ১৭ই কার্ত্তিক, ১৪৩৩) বুধবার দুপুর ১টা ১১ মিনিট (13:11 PM) থেকে।
  • রমা একাদশী শেষঃ ইংরেজি ৫ই নভেম্বর ২০২৬, (বাংলা ১৮ই কার্ত্তিক, ১৪৩৩) বৃহস্পতিবার সকাল ১১টা ৫৪ মিনিট (11:54 AM) পর্যন্ত।
  • রমা একাদশীর উপবাসঃ ইংরেজি ৫ই নভেম্বর ২০২৬, (বাংলা ১৮ই কার্ত্তিক, ১৪৩৩) বৃহস্পতিবার।
  • রমা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ৬ই নভেম্বর ২০২৬, (বাংলা ১৯ই কার্ত্তিক, ১৪৩৩) শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট (09:30 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী রমা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • রমা একাদশী আরম্ভঃ ইংরেজি ৪ঠা নভেম্বর ২০২৬, (বাংলা ১৯শে কার্ত্তিক, ১৪৩৩) বুধবার দুপুর ১টা ৪০ মিনিট (13:40 PM) থেকে।
  • রমা একাদশী শেষঃ ইংরেজি ৫ই নভেম্বর ২০২৬, (বাংলা ২০শে কার্ত্তিক, ১৪৩৩) বৃহস্পতিবার দুপুর ১২টা ২৩ মিনিট (12:23 PM) পর্যন্ত।
  • রমা একাদশীর উপবাসঃ ইংরেজি ৫ই নভেম্বর ২০২৬, (বাংলা ২০শে কার্ত্তিক, ১৪৩৩) বৃহস্পতিবার।
  • রমা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ৬ই নভেম্বর ২০২৬, (বাংলা .২১শে কার্ত্তিক, ১৪৩৩) শুক্রবার সকাল ৯টা ৫৯ মিনিট (09:59 AM) এর মধ্যে।
আরও পড়ুনঃ  রমা একাদশী ব্রত মাহাত্ম্য || Rama Ekadashi Vrata Mahatmya ||

একাদশীর নামঃ প্রবোধিনী বা উত্থান একাদশী ২০২৬

প্রবোধিনী বা উত্থান একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একটি অত্যন্ত পবিত্র ও ফলদায়ক ব্রত। স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম্য ব্রহ্মা ও নারদের সংলাপের মাধ্যমে বর্ণিত হয়েছে। ব্রহ্মা বলেন, এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করলে হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। এটি পাপ নাশ করে, পুণ্য বৃদ্ধি করে, ঐশ্বর্য, সুখ, জ্ঞান এবং শেষ পর্যন্ত মুক্তি প্রদান করে। রাত্রি জাগরণ, স্নান, দান, জপ, হোম, ধ্যান, কীর্তন এবং বিশেষত শ্রীবিষ্ণুর পূজা এই ব্রতের গুরুত্বপূর্ণ অঙ্গ। কার্তিক মাসে ভাগবত শ্রবণ, হরিকথা কীর্তন এবং শ্রীকৃষ্ণের নামগুণলীলার স্মরণে দিনযাপন করলে শতকুলের উদ্ধার হয় এবং পুনর্জন্ম থেকে মুক্তি মেলে। তুলসী সেবাও এই মাসে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ; একটি তুলসীপাতা শ্রীভগবানের চরণে অর্পণ করলেও অশেষ পুণ্য লাভ হয়। তাই উত্থান একাদশী শুধু উপবাসের দিন নয়, এটি ভক্তি, সংযম, সেবা ও আত্মশুদ্ধির এক মহান সুযোগ।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে প্রবোধিনী বা উত্থান একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে প্রবোধিনী বা উত্থান একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী প্রবোধিনী বা উত্থান একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

স্মার্ত ও গোস্বামী মতে

  • প্রবোধিনী বা উত্থান একাদশী আরম্ভঃ ইংরেজি ১৯শে নভেম্বর ২০২৬, (বাংলা ২রা অগ্রহায়ণ, ১৪৩৩) বৃহস্পতিবার রাত্রি ২টা ২৬ মিনিট (02:26 AM) থেকে।
  • প্রবোধিনী বা উত্থান একাদশী শেষঃ ইংরেজি ২০শে নভেম্বর ২০২৬, (বাংলা ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩) শুক্রবার রাত্রি ২টা ১৩ মিনিট (02:13 AM) পর্যন্ত।
  • প্রবোধিনী বা উত্থান একাদশীর উপবাসঃ ইংরেজি ২০শে নভেম্বর ২০২৬, (বাংলা ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩) শুক্রবার।
  • প্রবোধিনী বা উত্থান একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২১শে নভেম্বর ২০২৬, (বাংলা ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩) শনিবার সকাল ৯টা ৩৫ মিনিট (09:35 AM) এর মধ্যে।

নিম্বার্ক মতে

  • একাদশীর দিনঃ ইংরেজি ২১শে নভেম্বর ২০২৬, (বাংলা ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩) শনিবার।
  • একাদশীর পারণঃ ইংরেজি ২২শে নভেম্বর ২০২৬, (বাংলা ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩) রবিবার সকাল ৯টা ৩৬ মিনিটের মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী প্রবোধিনী বা উত্থান একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

স্মার্ত ও গোস্বামী মতে

  • প্রবোধিনী বা উত্থান একাদশী আরম্ভঃ ইংরেজি ১৯শে নভেম্বর ২০২৬, (বাংলা ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩) বৃহস্পতিবার রাত্রি ২টা ৫৪ মিনিট (02:54 AM) থেকে।
  • প্রবোধিনী বা উত্থান একাদশী শেষঃ ইংরেজি ২০শে নভেম্বর ২০২৬, (বাংলা ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩) শুক্রবার রাত্রি ২টা ৪১ মিনিট (02:41 AM) পর্যন্ত।
  • প্রবোধিনী বা উত্থান একাদশীর উপবাসঃ ইংরেজি ২০শে নভেম্বর ২০২৬, (বাংলা ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩) শুক্রবার।
  • প্রবোধিনী বা উত্থান একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২১শে নভেম্বর ২০২৬, (বাংলা ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩) শনিবার সকাল ১০টা ০৪ মিনিট (10:04 AM) এর মধ্যে।

নিম্বার্ক মতে

  • একাদশীর দিনঃ ইংরেজি ২১শে নভেম্বর ২০২৬, (বাংলা ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩) শনিবার।
  • একাদশীর পারণঃ ইংরেজি ২২শে নভেম্বর ২০২৬, (বাংলা ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩) রবিবার সকাল ১০টা ০৫ মিনিট (10:05 AM) এর মধ্যে।
আরও পড়ুনঃ  প্রবোধিনী বা উত্থান একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশী তালিকা ডিসেম্বর, ২০২৬ (অগ্রহায়ণ / পৌষ, ১৪৩৩) মাসের একাদশীর সঠিক তিথি, উপবাস ও পারণের সময়ঃ

একাদশীর নামঃ উৎপন্না একাদশী ২০২৬

উৎপন্না একাদশীর মাহাত্ম্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুনকে। শ্রীভগবান বলেছিলেন, অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী কেন “উৎপন্না” নামে পরিচিত, তার মূল কাহিনি এক ভয়ংকর অসুর মুরকে কেন্দ্র করে। মুর দেবতাদের পরাজিত করে স্বর্গচ্যুত করেছিল, ফলে দেবতারা শিবের শরণ নেন এবং পরে শ্রীবিষ্ণুর কাছে সাহায্য প্রার্থনা করেন। দীর্ঘ যুদ্ধেও বিষ্ণু মুরকে পরাস্ত করতে পারেননি। তখন বদরিকাশ্রমের গুহায় শয়নকালে বিষ্ণুর দেহ থেকে এক দিব্য কন্যা উৎপন্ন হন। সেই দেবীই মুরকে বধ করেন। ভগবান বিষ্ণু তাঁকে “একাদশী” নামে অভিহিত করেন এবং বর দেন যে, তিনি ত্রিভুবনে সর্ববিঘ্ননাশিনী, সর্বসিদ্ধিদাত্রী ও ভক্তদের পরম আশ্রয় হবেন। উৎপন্না একাদশী ব্রত পালনকারীরা পাপমুক্তি, শত্রুনাশ, মনোবাঞ্ছাপূরণ এবং শেষ পর্যন্ত মুক্তি লাভ করেন। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ ও কীর্তন করলেও শ্রীহরির বিশেষ কৃপা লাভ হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে উৎপন্না একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে উৎপন্না একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী উৎপন্না একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

স্মার্ত ও গোস্বামী মতে

  • উৎপন্না একাদশী আরম্ভঃ ইংরেজি ৩রা ডিসেম্বর ২০২৬, (বাংলা ১৬ই অগ্রহায়ণ, ১৪৩৩) বৃহস্পতিবার রাত্রি ২টা ০০ মিনিট (02:00 AM) থেকে।
  • উৎপন্না একাদশী শেষঃ ইংরেজি ৪ঠা ডিসেম্বর ২০২৬, (বাংলা ১৭ই অগ্রহায়ণ, ১৪৩৩) শুক্রবার রাত্রি ১টা ৪০ মিনিট (01:40 AM) পর্যন্ত।
  • উৎপন্না একাদশীর উপবাসঃ ইংরেজি ৪ঠা ডিসেম্বর ২০২৬, (বাংলা ১৭ই অগ্রহায়ণ, ১৪৩৩) শুক্রবার।
  • উৎপন্না একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ৫ই ডিসেম্বর ২০২৬, (বাংলা ১৮ই অগ্রহায়ণ, ১৪৩৩) শনিবার সকাল ৯টা ৪১ মিনিট (09:41 AM) এর মধ্যে।

নিম্বার্ক মতে

  • একাদশীর দিনঃ ইংরেজি ৫ই ডিসেম্বর ২০২৬, (বাংলা ১৮ই অগ্রহায়ণ, ১৪৩৩) শনিবার।
  • একাদশীর পারণঃ ইংরেজি ৬ই ডিসেম্বর ২০২৬, (বাংলা ১৯ই অগ্রহায়ণ, ১৪৩৩) রবিবার সকাল ৯টা ৪২ মিনিট (09:42 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী উৎপন্না একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

স্মার্ত ও গোস্বামী মতে

  • উৎপন্না একাদশী আরম্ভঃ ইংরেজি ৩রা ডিসেম্বর ২০২৬, (বাংলা ১৮ই অগ্রহায়ণ, ১৪৩৩) বৃহস্পতিবার রাত্রি ২টা ২৯ মিনিট (02:29 AM) থেকে।
  • উৎপন্না একাদশী শেষঃ ইংরেজি ৪ঠা ডিসেম্বর ২০২৬, (বাংলা ১৯ই অগ্রহায়ণ, ১৪৩৩) শুক্রবার রাত্রি ২টা ০৯ মিনিট (02:09 AM) পর্যন্ত।
  • উৎপন্না একাদশীর উপবাসঃ ইংরেজি ৪ঠা ডিসেম্বর ২০২৬, (বাংলা ১৯ই অগ্রহায়ণ, ১৪৩৩) শুক্রবার।
  • উৎপন্না একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ৫ই ডিসেম্বর ২০২৬, (বাংলা ১৮ই অগ্রহায়ণ, ১৪৩৩) শনিবার সকাল ১০টা ১০ মিনিট (10:10 AM) এর মধ্যে।

নিম্বার্ক মতে

  • একাদশীর দিনঃ ইংরেজি ৫ই ডিসেম্বর ২০২৬, (বাংলা ২০শে অগ্রহায়ণ, ১৪৩৩) শনিবার।
  • একাদশীর পারণঃ ইংরেজি ৬ই ডিসেম্বর ২০২৬, (বাংলা ২১শে অগ্রহায়ণ, ১৪৩৩) রবিবার সকাল ১০টা ১১ মিনিট (10:11 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য

একাদশীর নামঃ মোক্ষদা একাদশী ২০২৬

মোক্ষদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একটি মহাপবিত্র ব্রত, যা সর্বপাপনাশিনী এবং মুক্তিদায়িনী বলে শাস্ত্রে বর্ণিত। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এই একাদশীর আরাধ্য দেবতা হচ্ছে ভগবান শ্রীদামোদর। এই তিথিতে তুলসী, তুলসী মঞ্জরী, ধূপ, দীপ ইত্যাদি উপচারে তাঁর পূজা করতে হয়। দশমী ও একাদশীতে সংযম পালন, উপবাস, স্তবস্তুতি, নৃত্য-গীত এবং রাত্রিজাগরণ এই ব্রতের গুরুত্বপূর্ণ অংশ। মোক্ষদা একাদশীর ব্রতকথা থেকে জানা যায় চম্পকনগরের রাজা বৈখানস স্বপ্নে দেখেন যে তাঁর পিতা নরকে কষ্ট পাচ্ছেন। গভীর দুঃখে তিনি পর্বত মুনির শরণ নেন। মুনি জানান, পূর্বজন্মের পাপের কারণে তাঁর পিতা অধঃপতিত হয়েছেন, তবে মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য পিতাকে দান করলে তিনি মুক্তি পাবেন। রাজা যথাবিধি ব্রত পালন করে পিতার উদ্দেশ্যে পুণ্য সমর্পণ করলে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হয় এবং তাঁর পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য এতটাই মহান যে এটি শ্রবণ বা পাঠ করলেও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়, পাপ নাশ হয় এবং পরম মুক্তির পথ প্রশস্ত হয়।

ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে মোক্ষদা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬
ভারত ও বাংলাদেশের সময় অনুসারে এবং স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে মোক্ষদা একাদশী ও পারণের সময়সূচী ২০২৬

ভারতীয় সময় অনুযায়ী মোক্ষদা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • মোক্ষদাএকাদশী আরম্ভঃ ইংরেজি ১৯শে ডিসেম্বর ২০২৬, (বাংলা ৩রা পৌষ, ১৪৩৩) শনিবার বিকাল ৪টা ৫০ মিনিট (16:50 PM) থেকে।
  • মোক্ষদা একাদশী শেষঃ ইংরেজি ২০শে ডিসেম্বর ২০২৬, (বাংলা ৪ঠা পৌষ, ১৪৩৩) রবিবার দুপুর ৩টা ৪১ মিনিট (15:41 PM) পর্যন্ত।
  • মোক্ষদা একাদশীর উপবাসঃ ইংরেজি ২০শে ডিসেম্বর ২০২৬, (বাংলা ৪ঠা পৌষ, ১৪৩৩) রবিবার।
  • মোক্ষদা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২১শে ডিসেম্বর ২০২৬, (বাংলা ৫ই পৌষ, ১৪৩৩) সোমবার সকাল ৯টা ৫০ মিনিট (09:50 AM) এর মধ্যে।

বাংলাদেশ সময় অনুযায়ী মোক্ষদা একাদশী ২০২৬ (১৪৩৩) এর শুরু, একাদশী শেষ, একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশীর পারণের সময়সূচীর তালিকা নিম্নরূপঃ

  • মোক্ষদাএকাদশী আরম্ভঃ ইংরেজি ১৯শে ডিসেম্বর ২০২৬, (বাংলা  ৪ঠা পৌষ, ১৪৩৩) শনিবার বিকাল ৫টা ১৮ মিনিট (17:18 PM) থেকে।
  • মোক্ষদা একাদশী শেষঃ ইংরেজি ২০শে ডিসেম্বর ২০২৬, (বাংলা ৫ই পৌষ, ১৪৩৩) রবিবার বিকাল ৪টা ০৯ মিনিট (16:09 PM) পর্যন্ত।
  • মোক্ষদা একাদশীর উপবাসঃ ইংরেজি ২০শে ডিসেম্বর ২০২৬, (বাংলা ৫ই পৌষ, ১৪৩৩) রবিবার।
  • মোক্ষদা একাদশীর পারণের সময়সূচীঃ ইংরেজি ২১শে ডিসেম্বর ২০২৬, (বাংলা ৬ই পৌষ, ১৪৩৩) সোমবার সকাল ১০টা ১৯ মিনিট (10:19 AM) এর মধ্যে।

আরও পড়ুনঃ  মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য

উপসংহার

সবশেষে, একাদশী তালিকা ২০২৬ শুধু একটি তিথি-তালিকা নয়, এটি ভক্তি, সংযম, শুদ্ধাচার এবং শাস্ত্রসম্মত উপবাস-পারণের একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা। এই লেখায় ২০২৬ সালের ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী একাদশীর তারিখ, উপবাসের দিন এবং পারণের নির্দিষ্ট সময় একত্রে তুলে ধরা হয়েছে, যাতে ভক্তরা সহজেই সঠিকভাবে ব্রত পালন করতে পারেন। পাশাপাশি, বিভিন্ন সম্প্রদায়ভিত্তিক মতভেদ মাথায় রেখে স্মার্ত, নিম্বার্ক এবং গোস্বামী মত অনুসারেও তথ্য সাজানো হয়েছে, যা একে আরও নির্ভরযোগ্য ও ব্যবহারিক করে তুলেছে।

অতএব, যারা সারা বছরের ব্রত-অনুষ্ঠান আগে থেকে পরিকল্পনা করতে চান, তাঁদের জন্য এই একাদশী তালিকা ২০২৬ একটি অত্যন্ত উপকারী ও প্রয়োজনীয় রেফারেন্স। শাস্ত্রসম্মত নিয়ম মেনে একাদশী পালন করলে ভক্তির পাশাপাশি আত্মশুদ্ধি, সংযম এবং ঈশ্বরচিন্তাও দৃঢ় হয় এটাই এই লেখার মূল শিক্ষা।

বিশেষ দ্রষ্টব্যঃ এই একাদশী তালিকা প্রস্তুত করার জন্য ভারতীয় বেনীমাধব শীলের ফুল পঞ্জিকা এবং বাংলাদেশী নবযুগ পঞ্জিকার সাহায্য নেওয়া হয়েছে।

Rate this post

Leave a Comment